বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

অনলাইন-হটলাইনেও মিলবে আরএমপির সেবা

  • প্রকাশ সময় শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরে তথ্যকেন্দ্র ও হট লাইন নম্বর খোলা হয়েছে। পুলিশি সেবা সংক্রান্ত যেকোনো তথ্যপ্রাপ্তি, অভিযোগ জানানো ও নাগরিক নিরাপত্তা সেবা সহজীকরণের লক্ষ্যে প্রথমবারের মতো চালু করা হয়েছে এই তথ্য ও সেবাকেন্দ্র এবং হটলাইন নম্বর।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের নির্দেশনায় এই তথ্যকেন্দ্র ও হটলাইন নম্বর খোলা হয়েছে। পুলিশ কমিশনার পদে আরএমপিতে যোগদানের পর থেকেই তিনি পুলিশি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় কত সহজে পৌঁছানো যায় সেই চেষ্টা করছেন। তার এই চেষ্টার অংশ হিসেবেই আরএমপিতে চালু করা হয়েছে তথ্য ও সেবাকেন্দ্র এবং হটলাইন নম্বর।

সাবিনা ইয়াসমিন আরও বলেন, এখন থেকে তথ্যকেন্দ্রে এসে বা হটলাইন নম্বরে ফোন করে পুলিশের বিভিন্ন সেবা পাবেন শহরের নাগরিকরা। এছাড়াও দুটি ই-মেইল সংযোজন করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জানিয়েছেন, তথ্য প্রযুক্তির যুগে রাজশাহী মহানগরবাসীকে সেবা দিতে আরএমপির এই নতুন সেবা কার্যক্রমকে সবাই ইতিবাচক হিসেবেই দেখছেন।

এখন থেকে ঘরে বসেই অনলাইনেই আরএমপি থেকে নানা ধরনের পুলিশি সেবা পাওয়া যাবে বলেও জানান তিনি। আরএমপির তথ্য ও সেবাকেন্দ্রের হটলাইন নম্বর-+8802588801351, +8801320063999. এছাড়া ই-মেইল pcrmp@gmail.com, rmpcommissioner@gmail.com.

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin