নিজস্ব প্রতিবেদক: অবশেষে ২৮মে রাজশাহী রাইফেল ক্লাবের নির্বাচন হতে যাচ্ছে। রোববার রাজশাহী রাইফেল ক্লাবের নির্বাচনের মনোনয়ন পত্র প্রত্যাহারের ছিলো শেষ দিন। কিন্তু সেদিন বিভিন্ন পদে একাধিক প্রার্থী থাকায় নির্বাচনের দিকে এগিয়ে গেল চার বছর মেয়াদী রাজশাহী রাইফেল ক্লাব কমিটির ভবিষ্যৎ।
রোববার বিকেল ৫টায় মনোনয়ন প্রত্যাহারের শেষ সুযোগ থাকলে সহ-সভাপতি পদে হাই ভোল্টেজ প্রার্থী রাজশাহী জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ আলী সরকার এবং নির্বাহী সদস্য পদে দুইজন মাসুদুন নবী ও বিএম হাসান ইদু তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন। পরে চুড়ান্ত প্রার্থীদের নাম প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার রেজাউল হক।
সহ-সভাপতি পদে মোহাম্মদ আলী সরকার মনোনয়ন পত্র প্রত্যাহারে ঐ পদের জন্য লড়াইয়ে থাকলেন মোট ৫ জন প্রার্থী। প্রার্থীরা হলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সাবেক সহ-সভাপাত হাসেন আলী, সাবেক সভাপতি ও বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির সভপতি লিয়াকত আলী, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সাধারণ সম্পাদক আজিজুল আলম বেল্টু ও বিশিষ্ঠ সমাজসেবক গোলাম সারওয়ার স্বাপন। আর সদস্য পদে দুইজন মনোনয়ন পত্র প্রত্যাহার করায় ১১জন নির্বাহী সদস্য পদে লড়াই করবেন ১২জন প্রার্থী।
উল্লেখ্য ২৮মে সকাল ১০ থেকে বেলা ১টা এবং বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। রাজশাহী রাইফেল ক্লাবে সদস্য মোট ১৩৩ জন। এর মধ্যে আজীবন সদস্য ১২২জন ও সাধারণ সদস্য ১১জন রয়েছেন বলে সূত্র থেকে জানা যায়।