রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

অবশেষে বদলি করা হলো রাজশাহী পাসপোর্ট অফিসের উপপরিচালক রোজী খন্দকারকে

  • প্রকাশ সময় রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ২১৭ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে দালালদের মাধ্যমে জমা দেওয়া ফাইলের কাজ আগে করা, টাকা নেওয়া ও গ্রাহক হরনারীর অভিযোগ তদন্তের পর বদলী করা হয়েছে রাজশাহী পাসপোর্ট অফিসের উপপরিচালক রোজী খন্দকারকে। পাসপোর্ট মহাপরিচালক মেজর জেরারেল নূরুল আনোয়ার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে বরিশালে বদলী করা হয়েছে। তাঁর স্থলে বরিশালের উপপরিচালক আবু নোমান জাকের হোসেনকে পদায়ন করা হয়েছে।

এর আগে ২০ নভেম্বর বুধবার সকাল নগরের শালবাগান এলাকায় বিভাগীয় পাসপোর্ট অফিসের সামনে ‘ভুক্তভোগী রাজশাহীর সাধারণ জনগণ’র ব্যানারে মানববন্ধন করা হয়। পরে তাঁরা কার্যালয়টির উপপরিচালকের সঙ্গে দেখা করে প্রতিবাদ জানান এবং পরিস্থিতি স্বাভাবিক করার জন্য এক মাসের সময়সীমা বেঁধে দেন। সমস্যা সমাধান করা না হলে আরও বড় কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়েছিলো। এরপর তিনি সুশিলসমাজের প্রতিনিধিদের নামে মামলা আবেদন দেন। এই ঘটনার প্রেক্ষিতে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক একেএম মাজহারুল ইসলাম ও সহকারী পরিচালক মঈনুল হোসেন সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর নাজমুল হোসেন রাজশাহীতে এসে তদন্ত করে যান।

এবিষয়ে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক একেএম মাজহারুল ইসলাম বলেন, তিনি আর সেখানে নেই। তাঁকে বদলী করা হয়েছে। তিনি এখন বরিশালে অফিস করেন। তবে কী কারণে বদলী করা হয়েছে সেটি বলা যাচ্ছে না। এদিকে রাজশাহী পাসপোর্ট অফিসের উপপরিচালক রোজী খন্দকারকে বদলী করায় খুশি রাজশাহীর সুশিল সমাজ।

রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, তাঁরা সেখানে খোঁজ খবর নিয়ে জানতে পারেন, রোগী ও হজ¦ করা ব্যাক্তিদের ব্যাপকভাবে হয়রানি করছেন। এটি তাঁরা জেনে মানববন্ধন শেষে সাক্ষাতে গেলে তাঁদের বিরুদ্ধে পাসপোর্টের ডিজির কাছে সে মিথ্যা অভিযোগ দেন। তখন ভুক্তভোগীসহ সবাই তার বিরুদ্ধে প্রতিবাদ করতে থাকে। তাঁরা তাকে শাস্তির বাদিতে একমাস অল্টিমেটার দিয়েছিলেন। সরকার ও পাসপোর্টের ডিজি রাজশাহী মানুষের প্রতি সম্মান দেখাতে তাঁর বিরুদ্ধে তদন্ত করে অন্যত্র বদলী করার তাঁরা সরকার ও ডিজির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin