সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে: আমীর খসরু

  • প্রকাশ সময় শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৬৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের মতামত জনগণকেই নিতে দিতে হবে। বাংলাদেশের মানুষকে তাদের সিদ্ধান্ত নিতে দিতে হবে। দেশের মানুষ আগামী নির্বাচনে তাদের সিদ্ধান্ত দেবে। তিনি আরও বলেন, ‘যে দলগুলো তাদের দাবি–দাওয়া পূরণ করতে চায়, তাদের জনগণের কাছে যেতে হবে। জনগণের মতামত নিতে হবে, জনগণের ম্যান্ডেট নিতে হবে। কারও মতামত জনগণের ওপর চাপিয়ে দেওয়া চলবে না। শনিবার বেলা ১১টায় রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন তিনি। এই সভার আয়োজন করে রাজশাহী বিভাগীয় ব্যবসায়ী ফোরাম।

আমীর খসরু আরো বলেন, শুধু রাজনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা করলেই হবে না, অর্থনীতিকেও গণতন্ত্রায়ন করা প্রয়োজন। অর্থনীতিকে গণতন্ত্রায়নের অর্থ হলো অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ ও মালিকানা যেন কেবল মুষ্টিমেয় কিছু মানুষের হাতে না থেকে জনগণ, শ্রমিক, ভোক্তা, সরবরাহকারী এবং বৃহত্তর সম্প্রদায়ের হাতে ছড়িয়ে পড়ে। এতে সাধারণ মানুষও উন্নয়নের অংশীদার হতে পারবে বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, অতীতের অর্থনৈতিক মডেল, সাধারণ মানুষের জন্য কাজ করেনি, বরং একটি গোষ্ঠীর স্বার্থ রক্ষা করেছে। বিএনপি ক্ষমতায় গেলে সবার জন্য গণন্ত্রায়ন অর্থনীতি চালু করবে, যাতে উন্নয়নের সুফল সবাই পায়।

বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির সমালোচনা করে আমীর খসরু আরো বলেন, দেশের বর্তমান ব্যবসা-বাণিজ্যের অবস্থা খুবই খারাপ। ব্যবসায়ীরা বিনিয়োগে আগ্রহ হারিয়ে ফেলেছেন। এ জন্য যেকোন মূল্যে আগামী বছরের ফেব্রুয়ারী মাসেই নির্বাচন দিয়ে, ব্যবসায়ী দেশবাসীকে মুক্তি দেয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, ‘যারা ঐক্যমতে আছে, তারা তাদের মতামত জনগণের ওপর চাপিয়ে দিতে চায়। তাদের এ দায়িত্ব কেউ দেয়নি। এসব করে তারা নির্বাচন বিলম্বিত করতে চাচ্ছে বলে মন্তব্য করেন।’

তিনি আরও বলেন, গণতন্ত্র মানে জনগণের প্রশ্নের সম্মুখীন হওয়া, রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন নয়। অতীতে আওয়ামী লীগ সরকার জনগণের ওপর জুলুম করে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছিল, কিন্তু জনগণ তার জবাব দিয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে মেগা প্রকল্পের নামে জনগণের অর্থ অপচয় করবে না বলে প্রতিশ্রুতি দেন তিনি।

তিনি বলেন, একমাত্র ঢাকা কেন্দ্রিক উন্নয়ন আর রাখা হবেনা। উন্নয়নের বিকেন্দ্রীকরণ করা হবে। এজন্য প্রতিটি বিভাগ ও জেলায় কালীগরি প্রশিক্ষণ স্থাপন ও যেগুলো রয়েছে সেগুলোকে সচল করা হবে। বিএনপি নির্বাচিত হয়ে দেশের সেবা করার সুযোগ পেলে দেড় বছরের মধ্যে এক কোটি বেকার যুবকের কর্মসংস্থান করা হবে। সেইসাথে উদ্যেক্তা তৈরী করা হবে। তিনি বলেন, রাজশাহী হচ্ছে কৃষি ভান্ডার। এই বিভাগকে সমৃদ্ধ করতে হবে। এখান থেকে সরাসরি কার্গো বিমানে দেশের বাহিরে কৃষি পন্য রপ্তানী করার ব্যবস্থা করা হবে। কারণ এখানকার কৃষিপন্য অনেক উন্নত মানের। আর এই কৃষি পন্য উৎপানের রছে শিক্ষিত জনগণ। তারা লেখাপড়া শেষ করে বসে না থেকে এখণ জমিতে নেমে পড়ছে। এটা অত্যন্ত ভাল দিক বলে উল্লেখ করেন তিনি। সব শেষে তিনি উন্মুক্ত আলোচনায় উপস্থিত ব্যবসায়ী ও জনগণের নানা প্রশ্নের উত্তরদেন।

সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআইর সাবেক পরিচালক ও রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ এর সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- রাজশাহী চেম্বারের সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ সুমন, নাটোর চেম্বারের সভাপতি আব্দুল মান্নান, নওগাঁ চেম্বারের সাবেক সভাপতি আলহাজ জাহাঙ্গীর হোসেন, জয়পুরহাট চেম্বারের সাবেক সভাপতি আমিনুল বারি, হিলি বন্দর আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি ফেরদৌস হক ও সোনামসজিদ স্থলবন্দর গ্রুপের সভাপতি আলহাজ একরামুল হক। এছাড়াও রাজশাহী জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নোতাকর্মী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin