নিজস্ব প্রতিবেদক: নাটোরের বিএনপি নেতা শাহজাহান মিয়া হৃদরোগের সমস্যা নিয়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীতে চিকিৎসাধীন রয়েছেন। তাঁকে দেখতে নাটোর থেকে ছুটে আসেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান সদস্য এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার। তিনি শাহজাহান মিয়ার পাশে বেশ কিছক্ষণ বসেন এবং চিকিৎসার খোঁজ খবর নেন। সেইসাথে তিনি হার্ট বিশেষজ্ঞ ডাক্তার রইস উদ্দিন সাতে কথা বলেন।
এসময়ে রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির হাসানসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।