শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল

অসুস্থ রোগির পাশে বিএনপি নেতা সাত্তার

  • প্রকাশ সময় রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ২২৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী পুঠিয়া-দূর্গাপুরের বিএনপি নেতা বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আব্দুস সাত্তার শনিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে রোগি দেখতে যান। রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ইনটেক্স কোম্পানীতে কর্মরত আলতাপ হোসেন এবং দূর্গাপুর উপজেলার ৩নং পানানগর ইউনিয়নের কামরুল শেখকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান তিনি।

তিনি উভয় রোগির পাশে বসেন এবং চিকিৎসার খোঁজ খবর নেন। এসময়ে তিনি বলেন, ইনটেক্স কোম্পানী তাঁর নিজস্ব। আলতাপ হোসেন হার্ট এ্যাটাক করে হার্ট ফাউন্ডেশনে চিকিৎসারত অবস্থায় আছেন। তাঁর চিকিৎসার সকল ব্যায়ভার বহন করবেন বলে জানান তিনি। এছাড়াও মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসারত কামরুলকে চিকিৎসার জন্র নগদ অর্থ প্রদান করেন তিনি। এই ধরনের সহায়তা আগামীতেও করবেন বলে উল্লেখ করেন তিনি। সেইসাথে আসছে জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুঠিয়া-দূর্গাপুর আসনে ধানের শীষের মনোনয়ত প্রত্যাশা করছেন বলে জানান আব্দুস সাত্তার। এসময়ে অত্র এলাকার অনেক নেতাকর্মী তাঁর সাথে ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin