বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

আইসিএবি’র ৫০ বছর পুর্তিতে রাজশাহীতে র‌্যালি ও আলোচনা সভা

  • প্রকাশ সময় শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ৪৬৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নানা আয়োজনে রাজশাহীতে দি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর ৫০ বছর পূর্তি(সুবর্ণজয়ন্তী) উদযাপন করা হয়। এ লক্ষে বেলা ১১টার দিকে অত্র প্রতিষ্ঠানের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। আইসিএবি রাজশাহী রিজিওনাল অফিস এর আয়োজনে র‌্যালিতে অংশগ্রহন করেন উপস্থিত অতিথি, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

র‌্যালিটি রিজিওনাল অফিস হতে শুরু করে রাজশাহী সাহেব বাজার হয়ে বরেন্দ্র যাদুঘরসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুণরায় আইসিএবি অফিসের সামনে এসে শেষ হয়। র‌্যালি শেষে আইসিএবি অফিস হলরুমে চার্টার্ড একাউন্ট্যান্টসি পেশা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালি এবং আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দীন। রাজশাহী রিজিওনাল অফিসের অফিস ইনজার্চ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্ব কর্মসূচীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট মাসুদুর রহমান রিংকু। এছাড়াও অত্র প্রতিষ্ঠানের ড. এ এস এম হোসেন তৈয়ব এফসিএ, মশিউর রহমান এফসিএ ও আব্দল্লাহ আল মারুফ এসিএসহ সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, হিসাব সর্বক্ষেত্রেই প্রযোজ্য। মহান সৃষ্টিকর্তা এই পৃথিবী ও সকল প্রকার সৃষ্টি হিসাব করেই সৃষ্টি করেছেন। কেউ এর বাহিরে নয়। বাংলাদেশের বর্তমানে ইন্ডাস্ট্রিসহ নানা প্রকার উৎপাদনমূখী প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠান বৃদ্ধি পেয়েছে। কিন্তু বাংলাদেশের প্রযোজনের তুলনায় চার্টার্ড একাউন্ট্যান্টেন্স অনেক কম রয়েছে। সম্ভাবনাময় এই পেশায় আসার জন্য উপস্থিত শিক্ষার্থীসহ অন্যান্য শিক্ষার্থীদের আহ্বান জানান তিনি।

সভায় উপস্থিত অন্যান্য বক্তাগণ হিসাব পেশার গুরুত্ব সম্পর্কে বক্তব্য প্রদান করেন এবং এ পেশায় আসা এবং সন্তানদের এ পেশায় আসতে সহযোগিতা করার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের আহবান জানান তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin