বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

আওয়ামী লীগ নেতা ডাবলু ৫দিনের রিমান্ডে

  • প্রকাশ সময় শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ২১৫ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: ৫ আগস্ট রাজশাহীতে দুই ছাত্র হত্যা সহ একাধিক মামলার অন্যতম আসামি রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের চাওয়া ৭ দিনের রিমান্ডের বিপরীতে শনিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন আদালত-১ (এমএম-১) এর বিচারক ফয়সাল তারেক তার রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার রাতে নওগাঁ জেলা থেকে তাকে আটক করে র‌্যাব। রাজশাহী মহানগর পুলিশের বোয়ালিয়া ও চন্দ্রিমা থানায় হওয়া ৮ টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। শনিবার দুপুর তিনটায় তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রাজশাহী মেট্রোপলিটন-১ আদালতে হাজির করা হয়। এসময় আসামি পক্ষের কোন আইনজীবি ছিলো না।

এদিকে একই আদালতে দুই হাতে জোড়া পিস্তলে গুলি ছোড়া শুটার রুবেলকে তোলা হয়। এসময় পুলিশের চাওয়া ৫ দিনের রিমাণ্ডের বিপরীতে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin