সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

আওয়ামী লীগ প্রকল্পের নামে লুটতরাজ করে গেছে: মিলন

  • প্রকাশ সময় শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৯৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ প্রকল্পের নামে দেশব্যাপি লুটপাটের রাজত্ব করে গেছে। নতুন করে তারা কোন কিছুই করে যেতে পারেনি। বিএনপি’র আমলে যে সকল রাস্তাঘাট হয়েছিলো তার উপর দিয়ে নতুন করে প্রকল্প তৈরী করে হাজার হাজার কেটি টাকা লোপাট করে দেশটাকে তলাবিহিন ঝুড়িতে পরিণত হয়েছে। শুক্রবার বিকেলে পবার পারিলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে মতিয়া বিল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মহল্লা কমিটি গঠনের লক্ষে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন এই কথাগুলো বলেন।

তিনি বলেন, আগামী বছরের ফেব্রুয়ারী মাসে দেশে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনকে বানচাল করতে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। বিএনপি যখন চলতি বছরের ডিসেম্বরে নির্বাচনের দাবী করেছিলো তখন জামায়াতে ইসলামী বলেছিলো না ফেব্রুয়ারীতে নির্বাচন। এখন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উ দেষ্টার ধ্যে ওয়ান টুর ওয়াট বৈঠকে যখন ফেব্রুয়ারীতে নির্বাচনে তারিখ ঘোষনা করা হয় তখন এই মুনাফেক জামায়াত তারা নানা তালবাহানা শুরু করেছে।

তিনি বলেন, জামায়াত নির্বাচনের জন্য প্রার্থী ঘোষনা করলেও জনপ্রিয়তা না থাকায় এখন পিআর পদ্ধতি নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। সকল ষড়যন্ত্র রুখে দিতে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও জনগণকে একত্রিত থাকার আহ্বান জানান তিনি। মিলন আরো বলেন, বিগত সতের বছর একজন মাত্র দেশে ভোটার ছিলো। তিনি হলেন স্বৈরাচার খুনি হাসিনা। তিনিও দেশ ছেড়ে পালিয়েছেন। তার বাবা শেখ মুজিবও ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের পূর্বে দেশ ছেড়ে পালিয়ে ছিলো বলে জানান তিনি। শেখ হাসিনা পালানোর আগে তার পরিবারের এবং নিকটজনদের পালাতে সাহায্য করেছিলেন। কিন্তু তার দলের লোকজন এবং দেশের জনগণের কথা তিনি ভাবেননি।

তিনি বলেন, পবায় ২০০১ সালে মিজানুর রহমান মিনু সংসদ সদস্য ছিলেন। এরপূর্বে আরো অনেকে ছিলেন তারা পবার উন্নয়ন করে গেছেন। একখথায় বিএনপি ছাড়া দেশের উন্নয়নে তেমন কেউ অগ্রণী ভূমিকা রাখেনি। তিনি বলেন, তারেক রহমান ঘোষনা করেছেন প্রতিটি পরিবারের নারী সদস্যদের হাতে পরিবার কার্ড তুলে দেবেন। যা দিয়ে তারা ন্যায্যমূল্যে পন্য ক্রয় করতে পারবেন। শুধু তাইনয় বিএনপি ক্ষমতায় আসলে প্রথমে বেকার সমষ্য দূরীকরনে কাজ করবে। সেইসাথে কৃষি এবং কৃষকের উন্নয়নসহ নানা ধরনের উন্নয়নমূলক কাজ করবে বলে জানান তিনি।

পারিলা ইউনিয়ন ৬নং ওয়ার্ডি বিএনপি’র সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপি’র সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, পারিলা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক রেজাউল করিম, সদস্য সচিব মখলেসুর রহমান, যুগ্ম আহ্বায়ক বাবলুর রশিদ, আবুল কাশেম মেম্বর, সাবেক যুবদল নেতা আব্দুস সাত্তার, শফিকুল ইসলাম শফিক , পবা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোস্তাক, যুব নেতা সাজ্জাদ, রবি, পারিরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ ও সদস্য সচিব সাদেকুল ইসলাম স্বপনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

এদিকে সন্ধ্যায় বড়গাছী ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে ব্র্যাক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে তিনি একই রকম কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও তিনি সকালে নওহাটা পৌরসভার চৌবাড়িয়া পল্লী উন্নয়ন ক্লাবের আয়োজনে প্রধান অতিথি হিসবে উপস্থিত থেকে দুইদিনব্যাপি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin