বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

আওয়াজ উঠেছে হঠাও অবৈধ সরকার বাঁচাও দেশ: মিনু

  • প্রকাশ সময় শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ৪৬৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী তিন ডিসেম্বর রাজশাহী বিভাগীয় গণসমাবেশ। এই সমাবেশ সফল করতে শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল রাজশাহী মহানগরের আয়োজনে সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু। বক্তব্যে তিনি বলেন, চারিদিকে আওয়াজ উঠেছে, হটাও এই অবৈধ সরকার, বাঁচাও দেশ। রিক্সা ওয়ালা থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামের সাধারণ একজন কৃষকও এখন আর এই সরকারকে সহ্য করতে পারছেনা।

তিনি বলেন, দেশে এখন মারাত্বক দুর্ভিক্ষ শুরু হয়েছে। পরিবারের সদস্যদের মুখে দুই বেলা খাবার তুলে দিতে অভিভাবকগণ হিমশিম খাচ্ছেন। প্রতিদিন নিত্যপন্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে। আটার দাম সত্তর টাকার ঘরে পৌঁছে গেছে। চিনি একশ টাকার উপরে, চালও জনগণের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। শুধু তাই নয় এখন আবার নুতুন করে ভোজ্য ও জ¦ালানী তেলের দাম বৃদ্ধি করার পাঁয়তারা শুরু করেছে এই সরকার। শুধু তাই নয় উন্নয়নের ধুয়া তুলে শুধু রিজার্ভ ভেঙ্গে শেষ করে ফেলেছে। এ অবস্থায় দেশ এখন ক্রমন্বয়ে ১৯৭৪ সালের ন্যায় দুর্ভিক্ষের দিকে এগিয়ে চলছে। এটা হলে কোটি কোটি লোক না খেয়ে মারা যাবে বলে উল্লেখ করেন তিনি।

প্রধান অতিথি আরো বলেন, এই ফ্যাসিস্ট সরকারের কবল থেকে দেশ ও দেশের মানুষকে বাঁচাতে ও তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেল থেকে মুক্ত করতে এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে বিএনপি আন্দোলন শুরু করেছে। এই আন্দোলনে এখন দলীয় নেতৃবৃন্দসহ সাধারণ জনগণ সম্পৃক্ত হয়েছে। তারা আর এই সরকারকে একদিনের জন্যও ক্ষমতায় দেখতে চায়না। আর এই বাকশালী সরকারকে ক্ষমতা থেকে বিতারিত করতে আন্দোলনের কোন বিকল্প নাই। যুগোপদ এই আন্দোলনে সবাই সক্রিয় অংশগ্রহন করার আহ্বান জানান। সেইসাথে তিন ডিসেম্বর রাজশাহী সমাবেশে নারী-পুরুষ উভয়কে সকাল সকাল মাদ্রাসা মাঠে উপস্থিত হওয়ার পরামর্শ দেন তিনি। শেষে মহিলা দলের দুরন্তগতিতে প্রচারণা করার জন্য উপস্থিত নারী নেতৃবৃন্দদের বলেন প্রধান অতিথি।

মহিলা দল রাজশাহী মহানগরের সিনিয়র সহ-সভাপতি নুরুন্নাহার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাক্ষ সকিনা খাতুন এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, ওয়ালিউল হক রানা, আসলাম সরকার।

উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সদস্য জাহান পান্না, রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শাফিক, জয়নাল আবেদিন শিবলী ও বজলুল হক মন্টু, মহিলা দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকাসানা বেগম টুকটুকি, মহানগর তাঁতী দলের আহ্বায়ক আরিফুল শেক বনি, মহিলা দল রাজশাহী মহানগরের সহ-সভাপতি নুরজাহান বেগম, সামসুন্নাহার, শাহানাজ পারভীন, জুবাইদা খানম রিতা, যুগ্ম আহ্বায়ক জান্নাতুন ফেরদৌস , নাসিরা খানম, গুলসান আরা মমতা, আলতাফুন নেসা পতুল, ক্রীড়া সম্পাদক ডেইজি ও সহক্রীড়া সম্পাদক লাবনীসহ মহিলাদলের অণ্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin