রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

আগস্টের পরে সবাই ভালো হয়ে গেছে: মিলন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ২৫২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌর বিএনপি, অঙ্গ ও সহেযাগি সংগঠনের আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূণর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন বলেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের পরে সবাই ভালো হয়ে গেছে।

এখন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সাথে সকল ধরনের আইন শৃংখলা বাহিনীর সদস্যরা ভালো ব্যবহার করছে। কিন্তু অতিতটা ছিলো অত্যন্ত খারাপ। তারা ইফতার পর্য়ন্ত করতে দেয়নি। আর এখন পাহারা দেয়। এটা সারাজীবন মনে রাখতে হবে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, পতিত সরকারের প্রধান খুনি হাসিনা পালিয়ে যাওয়াও পরেও বাংলাদেশকে নিয়ে গভীর সড়যন্ত্র করছে। পালিয়ে যাওয়ার পূর্বে হাজার হাজার ছাত্র-জনতার রক্ত খেয়ে দেশ ছেড়ে পালিয়েছে। তিনি বলেন, আল্লাহ ছেড়ে দেন, কিন্তু ছাড় দেন না। তিনি বলেন বাংলাদেশের মানুষ এখণনঐক্যবদ্ধ। কোন ষড়যন্ত্রই কাজে আসবেনা। দেশের মঙ্গলার্থে দ্রুত সময়ের মধ্যে জাথীয় সংসদ নির্বাচন দেয়ার জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার কেশরহাট উচ্চ বিদ্যালয় মাঠে কেশরহাট পৌর বিএনপি’র আয়োজনে মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তপু। কেশরহাট পৌর বিএনপি’র সভাপতি আলাউদ্দিন আলোর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মশিউর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য শেখ মকবুল হোসেন, মোহনপুর উপজেলা বিএনপি’র সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ। এছাড়াও জেলা, মোহনপুর ও কেশরহাট পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্য়ায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin