বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

আগামীতে রাজশাহীবাসী আরো সুন্দর, পরিচ্ছন্ন ও আধুনিক নগরীর উপভোগ করবেন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

  • প্রকাশ সময় বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৪১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন, রাজশাহীর পরিবেশ অত্যন্ত সুন্দর। এই শহর গ্রীনসিটি ও ক্লিন সিটি নামে অনেক পূর্বে খ্যাতি অর্জন করেছে। অন্য সিটি কর্পোরেশনের প্রশাসক, প্রধান নির্বাহী ও অন্যান্য কর্মকর্তারা রাজশাহীতে এসে অভিজ্ঞতা নিতে পারবেন। রাজশাহীবাসী আগামীতে আরো সুন্দর, পরিচ্ছন্ন ও আধুনিক নগরী উপভোগ করবেন। বুধবার বিকেলে নগর ভবনের সিটি হলরুমে রাসিক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এর আগে নগর ভবনে পৌঁছালে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপিকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান রাসিক প্রশাসক।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন, হাতের আঙ্গুলে ভোটের কালির দাগ শুকানোর আগেই প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন। পাইলট প্রকল্প আকারে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ, ইমাম-মোয়াজ্জিমদের সম্মানী প্রদান, খাল খনন ইত্যাদি কার্যক্রম শুরু হয়েছে। আগামী অর্থ বছর থেকে বড় আকারে ফ্যামিল কার্ড, কৃষক কার্ড, ইমাম-মোয়াজ্জিমদের সম্মানী ভাতা প্রদান করা হবে।

তিনি বলেন, রাজশাহীর পরিচ্ছন্ন, সবুজ, সুন্দর পরিবেশকে আরও সুন্দর করতে সব ধরণের সহযোগিতা করা হবে। মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা অনেকটা ভালো তবে বর্জ্য ব্যবস্থাপনায় আরও আধুনিক করতে হবে। দক্ষিণ কোরিয়া, চীনসহ অনেক দেশে বর্জ্যকে কাজে লাগিয়ে গ্যাস ও জৈব সার প্রস্তুত করে সম্পদে রূপান্তর করা হয়েছে। সেবিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনকে উদ্যোগ নিতে হবে। চলমান প্রকল্প ছাড়া জরুরী আরও নতুন প্রকল্প প্রণয়নে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সুস্থ জাতি গঠনে লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধূলায় আগ্রহী করতে পাঠ্যক্রমে প্রাথমিক পর্যায় থেকে খেলাধুলার বিষয়টি গুরুত্ব দিয়েছেন। স্কুল ছুটির পর সকল স্কুলের মাঠ সন্ধ্যা পর্যন্ত উন্মুক্ত রাখতে হবে নির্দেশনা দিয়েছেন। দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরী শিক্ষা স্কুল পর্যায় থেকে বাধ্যতামূলক করা হচ্ছে। কর্মসংস্থান সৃষ্টিতে কন্টেন্ট ক্রিয়েটরদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সভাপতির বক্তব্যে প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। তাঁরা সেবক হিসেবে কাজ করতে চান। প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বির্নিমানে যে পরিকল্পনা গ্রহণ করেছেন, তা সবাই আন্তরিকভাবে সেই পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবেন। মতবিনিময় সভায় সকলকে ধন্যবাদ জানিয়ে সভা শেষ করেন রাসিক প্রশাসক।

মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম। আরও বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহম্মেদ আল মঈন ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন। রাসিক সচিব সোহেল রানার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. জিল্লুর রহমান, সাবেক কাউন্সিলর রবিউল আলম মিলু প্রমুখ।

এছাড়াও সভায় রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খানসহ রাসিকের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলরবৃন্দ, সাবেক কাউন্সিলরবৃন্দ, রাসিকের সকল শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এরআগে সকালে রাজশাহীতে শাহ মখদুম বিমানবন্দরে এসে পৌছালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপিকে অভ্যর্থনা জানান রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এরপর চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার শাহজাহানপুরে নির্মাণাধীন ব্রীজ পরিদর্শন করেন তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin