নিজস্ব প্রতিবেদক: আগামীর বাংলাদেশকে জানুন ও পড়ুন’ প্রতিপাদ্যে বই বিতরণ করা হয়। রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট মহিলা কলেজে ‘আগামীর বাংলাদেশকে জানুন এবং পড়ুন’ প্রতিপাদ্য নিয়ে তরুণ প্রজন্মের মাঝে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ করেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এবং পবা-মোহনপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন।
“চাহিদাভিত্তিক ও জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তুলতে হবে উল্লেখ করে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বই পড়ে জ্ঞান অর্জনের মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসতে হবে। পাশাপাশি বিতরণকৃত বইয়ে তারেক রহমানের রাজনীতি ও বর্তমান প্রেক্ষাপটসহ বিএনপির রাজনৈতিক ভূমিকা সম্পর্কে শিক্ষার্থীরা জানতে পারবে বলেও উল্লেখ করেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বই বিতরণ অনুষ্ঠানের সভাপতি কে. এইচ. রানা শেখ এর উদ্যোগে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেশরহাট পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো ও সাধারণ সম্পাদক মশিউর রহমান। এছাড়াও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, শিক্ষার্থী ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।