মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

আদালতে জোর করে বয়ান প্রদানে বাধ্য করার অভিযোগে রাজশাহীতে সংবাদ সম্মেলন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৫৪৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে এক ক্ষুদ্র নৃগোষ্ঠির ভূক্তভোগি পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। তানোর মন্ডুমালা’র সাধু জন মেরি ভিয়ান্নি গীর্জায় আদিবাসী কিশোরী ধর্ষণ মামলায় বহিষ্কৃত ফাদার প্রদীপ গ্রেগরির লোকজন কর্তৃক ভয়-ভীতি ও হুমকি দিয়ে মামলার ভিকটিম কিশোরীকে স্কুলের পথ থেকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে আদালতে সাজানো বয়ান প্রদানে বাধ্য করার প্রতিবাদে পরিবারের পক্ষ থেকে বুধবার বেলা ১১টার দিকে নগরীর মুক্তিযুদ্ধ পাঠাগারে এই সংবাদ সম্মেলন করা হয়।

ভিকটিমের ভাই স্বপন হাঁসদা সংবাদ সম্মেলনে উল্লেখ করেন, বিগত ২০২০ সালে ২৬ সেপ্টেম্বর হতে তিনদিন তার ১৫ বছর বয়স্ক কিশোরী বোন মমতা হাঁসদাকে আটকে রেখে তানোর মুন্ডুমালা সাধু জন মেরী ভিয়ান্নি মিশনের ফাদার প্রদীপ গ্রেগরী (বর্তমানে বহিষ্কৃত) ধর্ষণ করেছিলো। সে সময় মিশন কর্তৃপক্ষ জোরপূর্বক মীমাংসার মাধ্যমে ঘটনাটি ধামা-চাপা দেবার চেষ্টা করলেও স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে এ বিষয়ে খবর প্রচারিত হলে, তানোর থানার পুলিশ কর্মকর্তারা গিয়ে তাঁর বোনকে ২৯ সেপ্টেম্বর ২০২০ তারিখে মিশনের ভিতর থেকে উদ্ধার করেন। পরে এ বিষয়ে তানোর থানায় মামলা হয়। বর্তমানে মামলাটির নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল -১ রাজশাহী আদালতে অধীনে স্বাক্ষ্য গ্রহন চলমান রয়েছে।

মামলার ভিকটিম মমতা হাঁসদা ও তিনি যথাক্রমে বিগত ২৭ এপ্রিল ২০২২ ও ২৩ মে ২০২২ তারিখে উক্ত মামলায় স্বাক্ষ্য প্রদান করেছেন। এরপর গত ২০ জুন ২০২২ তারিখে মামলার ধার্য্য তারিখে তিনি ও তার কাকা মার্চেলিউস হাঁসদা স্বাক্ষ্য প্রদানের জন্য নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-১ আদালতে হাজির হন। একই তারিখে সবার অগোচরে তার বোন মামলার ভিকটিম মমতা হাঁসদাকে স্কুলে যাওয়ার পথে আসামী প্রদীপ গ্রেগরীর লোকজন ভয়-ভীতি ও প্রলোভন দেখিয়ে জোরপূর্বক তুলে নিয়ে রাজশাহী আসেন বলে তিহনি অভিযোগ করেন।
তার বোনকে আদালতে তুলে নিয়ে আসতে মূখ্য ভূমিকা পালন করেছে রাজশাহী মিয়াপাড়ার আন্না মারিয়া, মুন্ডুমালার যাচিন্তা হেমব্রম, ফাদার প্যাট্টিক রোজারিও ও আসামী প্রদীপ গ্রেগরি নিজে। তারা তার বোনকে নানান হুমকি-ধামকি ও কৌশলে তাদের সাজানো বক্তব্য আদালতের নিকট উপস্থাপন করতে বাধ্য করে। এসময় তার বোন ভীতসস্ত্রস্ত ছিলো এবং তার চোখে মুখে একপ্রকার চাপা আতঙ্ক দেখা যাচ্ছিলো বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।
তিনি বলেন, পরিবার নিয়ে বর্তমানে চরম নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে দিন যাপন করছেন। একান্ত অসহায় হয়ে ন্যায় বিচার প্রাপ্তির জন্য প্রধানমন্ত্রী ও বিচারিক আদালতের সদয় দৃষ্টি আকর্ষণ করেন তিনি। সেইসাথে এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin