মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

আরইউজে সম্পাদকের ওপর হামলার নিন্দা জাতীয় সাংবাদিক সংস্থার জেলা শাখার

  • প্রকাশ সময় রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ৩২২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের রাজশাহী ব্যুরোর স্টাফ রিপোর্টার তানজিমুল হকের ওপর হামলার তীব্র্র নিন্দা জানিয়েছে জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী জেলা শাখা। রোববার সন্ধ্যায় সংস্থার জেলা শাখার আহ্বায়ক রফিক আলম ও সদস্য সচিব রিমন রহমানসহ সকল সদস্য এক বিবৃতিতে এই নিন্দা জানান এবং জড়িতদের শাস্তি দাবি করেন।

বিবৃতিতে তারা বলেন, একজন সাংবাদিক নেতার ওপর যেভাবে হামলা চালানো হয়েছে তা অত্যন্ত ন্যাক্কারজনক। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা হামলার সঙ্গে জড়িত সবার গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। তারা আরও বলেন, সাম্প্রতিক সময়ে রাজশাহীতে সাংবাদিকদের ওপর একের পর এক হামলার ঘটনা ঘটছে। এ ব্যাপারে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে। তা না হলে সাংবাদিকরা নির্যাতিত হতেই থাকবেন।

উল্লেখ্য, রোববার সকাল সাড়ে ১০টায় মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পূর্বপাড়া এলাকায় বায়োহার্বস আয়ুর্বেদিক নামের একটি হারবাল কোম্পানির মালিকসহ কর্মচারীরা সাংবাদিক তানজিমুল হকের ওপর হামলা চালায়। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অনুমোদনহীন ওষুধ তৈরির কারণে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানাও করেছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin