রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন

আরডিএ এর নয়া চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট এর দ্বায়িত্ব গ্রহন

  • প্রকাশ সময় রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৮২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব গ্রহন করলে রাজশাহী মহানগর ছাত্রদলের ও যুবদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির বর্তমান সহ-সভাপতি আবুল কালাম আজাদ সুইট। তিনি রোববার সকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণাললের সচিব নজরুল ইসলাম এর নিকট হতে এই দায়িত্ব ভার গ্রহন করেন। তিনি দায়িত্ব গ্রহনের পর রাজশাহীবাসির কাছে দোয়া চেয়েছেন তিনি। আজ সোমবার আরডিএ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বসবেন বলে জানা গেছে।

উল্লেখ্য বৃহস্পতিবার (১১ জুন) রাজশাহী উন্নয়ন আইন, ২০১৮-এর ধারা ৫(২) অনুযায়ী অন্য যে কোন পেশা, ব্যবসা কিংবা সরকারী, আধা সরকারী, বেসরকারী প্রতিষ্ঠান /সংগঠন এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এক বছরের জন্য এই নিয়োগ প্রদান করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় চুক্তি ও বৈদেশকি নিয়োগ শাখা, বাংলাদেশ সচিবালয় ঢাকা কর্তৃক প্রদানকৃত নিয়োগে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব গোলাম রব্বানী এই স্বাক্ষর করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin