রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

আরডিএ চেয়ারম্যান সুইট এর নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধাঞ্জলী ও রুহের মাগফিরাত কামনায় দোয়া

  • প্রকাশ সময় রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৭৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং গণতন্ত্রের আপসহীন নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও দোয়া করেন নবনিযুক্ত রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান, রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ সুইট। তিনি রোববার সকালে বৃষ্টি উপেক্ষা করে ঢাকার চন্দ্রিমা উদ্যোনে অবস্থিত মাজারে রাজশাহীর বিভিন্ন স্তরের বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে এই কর্মসূচী পালন করেন।

এ লক্ষে শনিবার দিবাগত রাত ১২টায় প্রায় আঠারো বড় বাস, সঙ্গে মাইক্রোবাসসহ অন্যান্য যানবাহনে করে তারা ঢাকায় যান। সহস্রাধিক নেতাকর্মী এই কর্মসূচীতে অংশগ্রহন করেন। এসময়ে রাজশাহী মহানগরীর অন্তর্গত রাজপাড়া থানা বিএনপির সাবেক সভাপতি শওকত আলী, সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, শাহ মখদুম থানার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান, শাহ মখদুম থানা বিএনপির সাবেক সভাপতি আনসার আলী ও কৃষকদল রাজশাহী জেলা শাখার আহ্বায়ক শফিকুল আলম সমাপ্তসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শ্রদ্ধাঞ্জলী ও দোয়ার পুর্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মময়জীবন সম্পর্কে আলোকপাত করেন। এরপর দোয়া করা হয়। দোয়া শেষে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের মৃত নেতাকর্মীসহ মৃত সকল মুসলিম এর রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় মোনাজাত করা হয়।

উল্লেখ্য বৃহস্পতিবার (১১ জুন) রাজশাহী উন্নয়ন আইন, ২০১৮-এর ধারা ৫(২) অনুযায়ী অন্য যে কোন পেশা, ব্যবসা কিংবা সরকারী, আধা সরকারী, বেসরকারী প্রতিষ্ঠান /সংগঠন এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এক বছরের জন্য এই নিয়োগ প্রাপ্ত হন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় চুক্তি ও বৈদেশকি নিয়োগ শাখা, বাংলাদেশ সচিবালয় ঢাকা কর্তৃক প্রদানকৃত নিয়োগে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব গোলাম রব্বানী এই স্বাক্ষর করেন। এরপর তিনি গত ১৪ জুন ২০২৬ ইং তারিখ যোগদান করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin