বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

আরডিএ পুর্নবাসিত সাধারণ ব্যবসায়ী সমিতির দোয়া ও ইফতার মাহফিল

  • প্রকাশ সময় বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ২৯০ বার দেখা হয়েছে
Traditional iftar food.

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী আরডিএ পুর্নবাসিত সাধারণ ব্যবসায়ী সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। নগরীর সাহেব বাজার মুনলাইট কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরডিএ এর চেয়ারম্যান ও যুগ্ম সচিব জিয়াউল হক। রাজশাহী আরডিএ পুর্নবাসিত সাধারণ ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও ব্যবসায়ী ঐক্য পরিষেদের সাধারণ সম্পাদক ফরিদ মাসুদ হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুজুল আমিন প্রামানিক, আরডিএর এর প্রধান নির্বাহী আবু হায়াত মোঃ রহমতুল্লাহ ও রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি আলহাজ¦ হারুনুর রশিদ।

অত্র সমিতির সহ-সাধারণ সম্পাদক এ.বি.এম মনোয়ার সুলতান মানু এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ আরো অনেকে। ইফতার পূর্ব আলোচনায় ব্যবসায়ীদের বিভিন্ন সুযোগ সুবিধা বিষয়ে আলোচনা হয়। আলোচনা শেষে মৃত ব্যবসায়ী ও অন্যান্য মৃত মুসলিম ব্যক্তিদের রুহের মাগফিরাত ও সর্বস্তরের ব্যবসায়ীসহ মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনজাত করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin