সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল বাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে: এমপি মিলন যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু

আর এম পি কমিশনারের সাথে লক্ষ্মীপুর বাজার ব্যবসায়ী সমিতি সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশ সময় রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ২৬৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর বাজার ব্যবসায়ী সমিতির নয়া কমিটির সদস্যরা রোববার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এর সাথে সৌজান্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানান। লক্ষ্মীপুর বাজার ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ দোকান মালিক সমিতি রাজশাহী মহানগরের সভাপতি গোলাম সাওয়ার স্বপনের নেতৃত্বে তারা এই সাক্ষাৎ ও শুভেচ্ছা জানান।

এ সময়ে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর বাজার ব্যবসায়ী সমিতির নয়া সভাপতি রাকিবুল হাসান রাজিব, সাধারণ সম্পাদক আব্দুর হাকিম, সহ-সাধারণ সম্পাদক বাইতুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক লিখন, সাংগঠনিক সম্পাদক হোসেন আলী তুহিন, দপ্তর সম্পাদক সজিব ইসলাম, প্রচার সম্পাদক মিনাল আহমেদ, অর্থ সম্পাদক আতিকুর রহমান রানা, ক্রীড়া সম্পাদক ইস্তিয়ার পারভেজ, সহ-সাধারণ সম্পাদক বাইতুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক লিখনসহ অন্যান্য সদস্যবৃন্দ।

সৌজন্য স্বাক্ষাতকারে ব্যবসায়ীক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সেইসাথে ব্যবসায়ীরা যেন নিরাপদে ব্যবসা করতে পারেন সেদিকে বিশেষ নজর রাখার জন্য পুলিশ সদস্যদের নির্দেশনা দেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin