নিজস্ব প্রতিবেদক: ইউসেপ বাংলাদেশ, রাজশাহী অঞ্চলে নিয়োগকর্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সোমবার বেলা ১১ টায় ইউসেপ কনফারেন্স রুমে রাজশাহী অঞ্চলের নিয়োগকর্তা কমিটির ৩৫ম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউসেপ রাজশাহী অঞ্চলের নিয়োগকর্তা কমিটির ভাইস চেয়ারপারসন এবং প্রাণ-এগ্রো লিমিটেড বিসিক রাজশাহীর ডিজিএম সাইদুর রহমান।
কমিটির সদস্য সচিব ও ইউসেপ রাজশাহী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক শাহিনুল ইসলামের সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউসেপ রাজশাহী অঞ্চলের নিয়োগকর্তা কমিটির সদস্য এবং উত্তরা গ্রুপ অব কোম্পানি জিএম ওহিদুর রহমান। এছাড়াও অত্র কমিটির বিভিন্ন সদস্যগণ বিভিন্ন মতামত ব্যক্ত করেন।
প্রেজেন্টেশনের মাধ্যমে ইউসেপ রাজশাহী অঞ্চলের সার্বিক কর্মকান্ড এবং গেট টুগেদার করার বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও গ্রুপ ওয়ার্কের মাধ্যমে মেয়াদউত্তীর্ণ কমিটি পুনঃগঠনের মাধ্যমে নতুন কমিটি আগামী ৩ বছরের পরিকল্পনা উপস্থাপন করেন।
সভায় আরো জানানো ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১৭০০ এর অধিক যুবাদের দক্ষতামূলক প্রশিক্ষণ ও ১০০০ এরও অধিক সখ্যক যুব-যুবাদের বিভিন্ন কোম্পানীতে চাকুরীর ব্যবস্থা করা হয়। ইউসেপ রাজশাহী অঞ্চলের উদ্যেক্তা উন্নয়ন কমিটির উপস্থিত সকল সদস্য ইউসেপ এর কর্মকান্ডের ভূয়সি প্রসংশা করেন এবং ইউসেপের সকল কর্মকান্ডে বিভিন্নভাবে সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন।