বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

ইনসাব’র ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • প্রকাশ সময় শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪২৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ২৫ ফেব্রুয়ারী শনিবার ছিলো ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী। নানা আয়োজনে ইনসাব রাজশাহী জেলা শাখা নগরীর সপুরাস্থ নিজ কার্যালয়ে বাদ মাগরিব দিবসটি উৎযাপন করেন। এ লক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন তারা। সেইসাথে কন্যার বিবাহ বাবদ দুইজনকে এককালিন অনুদান প্রদান করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ইনসাব কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও রাজশাহী জেলা শাখার সভাপতি নবাব আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু। ইনসাব কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা শাখার কার্যকরী সভাপতি আজিজুল হক বাঙ্গালীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইনসাব রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ন রেজা জেনু, নাসের, শহিদুল ইসলাম, সাহেব আলী, কাজেম আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক আফজাল হোসেন, আমিনুল ইসলাম পলু, অর্থ সম্পাদক মুকুল আলী ও কাওসার আলী লাফা।

এছাড়াও ইনসাব জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্ত, বিভিন্ন থানা শ্রমিক দলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য শ্রমিকগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, নির্মাণ শ্রমিকগণ আছে জন্য এত সুন্দর সুন্দর ভবন তৈরী হচ্ছে। হচ্ছে নতুন নতুন রাস্তা। তারাই মূলথ একটি শহর তথাত দেশের সৌন্দর্য বর্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কিন্তু সেই শ্রমিকের সাথে অনেকেই খারাপ আচরন করে থাকে। আসলে এটা ঠিক নয়। রাজশাহী মহানগরীতে তাঁর ওয়ার্ডসহ শহরের যে কোন স্থানে শ্রমিক নির্যাতন বা শ্রমকিদের কাজ করার সময় হত্যা করা হলে তাঁকে বলার জন্য অনুরোধ করেন তিনি। বক্তব্য শেষে তিনি কেক কেটে প্রতিষ্ঠাাবর্ষিকী উদযাপন করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin