নিজস্ব প্রতিবেদক: শুরু হয়েছে মুসলমানদের গুরুত্বপূর্ন ইবাদতের মাস মাহে রমজান। এই রমজানের আরেকটি ইবাদত হচ্ছে ইফতার। মাসব্যাপি রাজশাহীর পবা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ইফতার মাহফিল করার লক্ষে পবা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার রাজশাহীর সপুরা এলাকায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।
পবা উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম নজুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য শাহজাহান, অধ্যাপক আব্দুর রাজ্জাক, শেখ মকবুল, বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জল, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি সুলতান আহমেদ ও পবা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন আকতারুজ্জামান। এছাড়াও পবা উপজেলার ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, পবিত্র রমজান মাসে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের চাঙ্গা রাখতে এবং দলের পক্ষ থেকে দলমত নির্বিশেষে মুসলিম রোজাদারদের ইফতার করার লক্ষে বিএনপি কর্মসূচী হাতে নিয়েছে। এই কর্মসূচী বাস্তবায়ন করতে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। সেইসাথে দলীয় কার্যক্রম তথা চলমান আন্দোলন আরো গতিশীল করতে সবাইকে কাজ করার পরামর্শ দেন তিনি। সেইসাথে ৩১ মার্চ আট রমজানে পবা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে হুজরীপাড়ায় ইফতার মাহফিল করার ঘোষনা দেন তিনি। সেইসাথে ইউনিয়ন পর্যায়ের ইফতার মাহফিলের তারিখ আলোচনা সাপেক্ষে পরে সিদ্ধান্ত গ্রহন করা হবে বলে উল্লেখ করেন প্রধান অতিথি।