সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

উৎসবমুখর পরিবেশে পূজা পালনে প্রস্তুত রাজশাহী: র‌্যাব

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৪ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মতো পৃথিবীর অন্য কোনো দেশে সংখ্যালঘুদের প্রতি সহযোগিতার এমন মনোভাব নেই বলে মন্তব্য করেছেন র‌্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ। মঙ্গলবার দুপুরে রাজশাহী নগরের ধর্মসভায় পূজামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

র‌্যাব অধিনায়ক বলেন, ‘বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এখানে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে ও স্বাচ্ছন্দ্যে তাদের নিজ নিজ ধর্ম পালন করতে পারেন। আমার মনে হয়, পৃথিবীর অন্য কোনো দেশে সংখ্যালঘুদের প্রতি এতটা সহায়তা এবং সহযোগিতার মনোভাব নেই। গতবার এমনকি মাদ্রাসার ছাত্ররাও পূজামণ্ডপ পাহারায় অংশ নিয়েছিল—এর তো তুলনা হয় না।’

তিনি জানান, র‌্যাব-৫-এর আওতাধীন পাঁচ জেলায় দুই হাজারেরও বেশি পূজামণ্ডপ রয়েছে। প্রতিটি মণ্ডপের সভাপতি ও সম্পাদকের সঙ্গে র‌্যাবের সরাসরি যোগাযোগ আছে। ‘ষষ্ঠী পূজার আগে প্রতিমা নির্মাণের স্থানগুলোতে বিশেষ গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে। টহল টিমও মাঠে রয়েছে।

দুর্গাপূজা উপলক্ষে কোনো ধরনের হুমকি নেই উল্লেখ করে লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ বলেন, ‘ষষ্ঠী পূজা থেকে মণ্ডপ ও আশপাশের রাস্তাগুলোতে বিশেষ নজরদারি থাকবে। শুধু র‌্যাবই নয়, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। হুমকি পর্যবেক্ষণ করে দেখেছি, বিশেষ কোনো হুমকি নেই। তবুও নিরাপত্তা ব্যবস্থাকে তিন স্তরে ভাগ করা হয়েছে। আশা করি, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না।

তিনি আরও বলেন, ‘দুর্গাপূজার সূচনা হয় রাজশাহীর তাহেরপুর থেকে। তাই রাজশাহীর পূজার গুরুত্ব ও তাৎপর্য বিশেষভাবে উল্লেখযোগ্য। এখানে আরও উৎসবমুখর পরিবেশে পূজা পালিত হয়। আমরা সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করব। কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

পূজামণ্ডপ পরিদর্শনকালে রাজশাহী মহানগর পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি সুব্রত রায়, সাধারণ সম্পাদক অশোক কুমার এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগরের সভাপতি অচিন্ত্যকুমার বিশ্বাসসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin