বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

ঋত্বিক কুমার ঘটকের ৯৯ তম জন্মবার্ষিকীতে স্মৃতিবিজরিত বসতভিটার অংশটুকু সংরক্ষণের দাবী

  • প্রকাশ সময় সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ২০৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক কুমার ঘটকের ৯৯ তম জন্মবার্ষিকীকে কেন্দ্র করে ‘আর্ট মানে আমার কাছে যুদ্ধ’ এ স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ঋত্বিক আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনী আয়োজন। তিন দিনব্যাপী এ আয়োজনের প্রথম দিন সোমবার সন্ধ্যায় রাজশাহীর মহানগরীর মিয়াপাড়াস্থ ঋত্বিকের পৈতৃক ভিটায় আয়োজনের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী আয়োজনে সভা প্রধান ছিলেন, ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি রাজশাহীর সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন মাসুদ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা আকরাম খান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন ও প্রবীণ সাংবাদিক ও আইনজীবি এড. মুস্তাফিজুর রহমান খান আলম।

অনুষ্ঠানে বক্তরা বলেন, ঋত্বিক কুমার ঘটক শুধু একজন চলচ্চিত্র নির্মাতা নয়। তিনি চলচ্চিত্র নির্মাতাদের পথপ্রদর্শক। এমন একজন খ্যাতিমান ব্যক্তির নিদর্শন আমরা ধরে রাখতে পারছিনা। তাঁর বসতভিটাকে ভেঙ্গে ফেলা হয়েছে। তাঁর স্মৃতিচিহ্নকে মুছে ফেলার অপচেষ্টা চালানো হচ্ছে। ঋত্বিকের স্মৃতিবিজরিত বসতভিটার অংশটুকুকে সংরক্ষণ করতে হবে। সেখানে ঋত্বিকের স্মৃতিকে ধরে রাখার জন্য সেখানে ঋত্বিক সংগ্রহশালা বা ঋত্বিক কমপ্লেক্স গড়ে তুলতে হবে। ঋত্বিক ঘটকের বসতভিটা ভেঙে ফেলার ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। এ বিষয়ে ঋত্বিকপ্রেমি সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলে উল্লেখ করেন তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin