নিজস্ব প্রতিবেদক: কেশরহাট পৌর ১নং ওয়ার্ড যুবদলের আয়োজনে কর্মীসভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে ধামিন নওগাঁ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।
প্রধান অতিথি তিনবারের সাবেক সফল প্রধান,মন্ত্রী ও দেশ নায়ক বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও তাঁর পক্ষ থেকে উপস্থিত নেতাকর্মী ও সাধারণজণকে অভিনন্দন জানিয়ে বলেন, সামনে বছরের ফেব্রুয়ারীতে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন। কারণ পতিত সরকার দীর্ঘ সতের বছর জনগণের ভোটাধিকার হরণ করে রেখেছিলো। তারা দিনের ভোট রাতে এবং আমি ডামি নির্বাচন করে অবৈধভাবে ক্ষমতায় বসেছিলো।
তিনি আরো বলেন, এই নির্বাচন বানচাল করতে এবং পতিত আওয়ামীলীগকে পুনরায় দেশে প্রতিষ্ঠিত করতে পিআর পদ্ধতি নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা যে মোনাফেক দেশের জনগণ জানে। এজন্য দেশের জনগণ ঐ ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র সফল হতে দেবেনা বলে উল্লেখ করেন তিনি। তিনি আরো বলেন, বিএনপি গণতান্ত্রিক একটি দল। বিএনপি কখনো রাতের অন্ধকারে বা ছলচাতুরীর মাধ্যমে ক্ষমতায় যায়না। বিএনপি নির্বাচনের মাধ্যমেই বিজয়ী হয়ে দেশের জনগণের সেবা করতে চায় বলে উল্লেখ করেন তিনি।
মিলন বলেন, যুবদল হচ্ছে বিএনপি’র বুকের বল। কারণ যুবকরাই পারে সব কিছু বলতে দিতে। এজন্য দেশের এই ক্রান্তিকালে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান। সেইসাথে এই আগামী নির্বাচনকে সামনে রেখে তারেক রহমান ঘোষিত ৩১দফা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেয়ার আহ্বান জানান তিনি।
১নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল্লাহিল কাফির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেশরহাট পৌর যুবলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রেজা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশরহাট পৌর যুবদলের সবাপতি আলাউদ্দিন আলো, সাধারণ স্মপাদক মশিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক খুশবর রহমান, কেশরহাট পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ, আনারুল ইসলাম, মাফিজুল ইসলাম মাফি, প্রভাষক ওমর ফারুক ও শহিদুল ইসলাম। এছাড়াও অত্র ওয়ার্ডের যুবদলের অন্যান্য নেতাকর্মী ও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।