নিজস্ব প্রতিবেদক: এক দফা দাবীতে রাজশাহী কর্মচারী ইউনিয়নের (রেজি:নং-রাজ-২৮৭৮) আয়োজনে রোববার সকাল ১০টায় অবস্থান কর্মসূচী পালিত হয়। অবিলম্বে হাইকোর্টর রায়ের আলোকে দৈনিক মজুরী ভিত্তিক কর্মচারীদেরচাকরী স্থায়ীকরণ করার দাবীতে রাজশাহী মহানগরীর উপশহরস্থ ওয়াসা ভবনের সামনে এই অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়। কর্মসূচীতে সকল স্থায়ী ও অস্থায়ী কর্মচারীগণ অংশগ্রহন করেন। ।
কর্মসূচীতে সভাপতিত্ব করেন রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সভাপতি সফিকুল আলম। রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় অবস্থান কর্মসূচি উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন কাজল, উপদেষ্টা নাসিম খান, আজিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জনি, প্রচার সম্পাদক, জয়নাল আবেদীন, সদস্য আব্দুল মান্নান, বাবলা, বাকী বিল্লাহ, শাহাবুল ও মুলতান। এ ছাড়াও অন্যান্য নেত্রীবৃন্দ কর্মসূচীতে উপস্থিত ছিলেন। সদস্য আসাদুল্লাহ-এ গালিব এর পবিত্র কোরআন তেলায়াতের মধ্যে দিয়ে কর্মসূচীর আনুষ্ঠানিক ভাবে শুরু হয়।
নেতৃবৃন্দ অবস্থান কর্মসূচী থেকে খুলনা ওয়াসার ন্যায় রাজশাহী ওয়াসার মাষ্টার রোল (অস্থায়ী) কর্মচারীদের অবিলম্বে স্থায়ীকরণের ব্যবস্থা করার এক দফা দাবী তুলে ধরেন তারা। এ সময়ে তারা আরো বলেন, বেতন ভাতা সঠিক না পাওয়া এবং স্বল্প বেতন দিয়ে এই দুর্মূল্যের বাজারে তারা পরিবারের সদস্যদের নিয়ে অনেক কষ্টে রয়েছেন। স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা মাসিক একটি ভালমানের বেতন পান। তাদের সাথে পাল্লা দিয়ে একই বাজার হতে নিত্যপন্ন ক্রয় করতে হয়। এতে করে তারা পড়েছেন বিপদে।
তারা আরো বলেন, সামান্য দিন মজুরীর টাকা দিয়ে তারা না পারছেন চিকিৎসা নিতে, না পারছেন সন্তানদের লেখাপড়া শিখিয়ে মানুষের মত মানুষ করে গড়ে তুলতে। তারা আবারও হাইকোর্টর রায়ের আলোকে দৈনিক মজুরী ভিত্তিক কর্মচারীদের চাকরী স্থায়ীকরণ এবং বেতন বৃদ্ধি করার দাবী জানান।
শেষে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সভাপতি সফিকুল আলম অবস্থান কর্মসূচিতে উপস্থিত সকলকে আগামী ১১ নভেম্বর সকাল সাড়ে ৯টায় মানববন্ধন কর্মসূচী উপস্থিত হওয়ার জন্য সকল নেতাকর্মীদের আহ্বান জানান। সেইসাথে তিনি অবস্থান কর্মসূচী শেষে নিজ নিজ কর্মস্থলে কর্ম পরিচালনা করা এবং সকলের সু-স্বাস্থ্য কামনা করে অবস্থান কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।