নিজস্ব প্রতিবেদক: প্রয়াত এনামুল হকের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালণ করা হয়। তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করা। সেইসাথে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। বুধবার বিকেলে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর আয়োজনে এই স্মরণ সভা ও দোয়ার আয়োজন করা হয়।
এনামুল হককে স্মরণ করতে যেয়ে উপস্থিত অতিথিবৃন্দত বলেন, একজন মানুষের নানা কাজের মধ্যে এমন একটি অনন্য কর্ম থাকে যা তাঁকে ঐ কর্মেও মধ্যে বাঁচিয়ে রাখে। প্রয়াত এনামুল হক এর নিঃস্বার্থ ত্যাগ, ভালোবাসা ও কর্মেও ফসল হচ্ছে ন্যাশনালহার্ট ফাউন্ডেশন রাজশাহী।
ফাউন্ডেশনটির সৃষ্টি লগ্ন থেকে অদ্যাবধি বহু সমাজ হিতৈষীর অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তারা। সেইসাথে যাঁরা পরলোক গত হয়েছেন তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন। তারা বলেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র দৃশ্যমান অগ্রগতির মূলকারিগর প্রয়াত এনামুল হক। ঢাকাস্থ বৃহত্তর রাজশাহী’র সাধারণ সম্পাদক হিসেবে তাঁর কর্মযজ্ঞ ছিল কল্যানমুখী ও সমাজ বান্ধব। হার্ট ফাউন্ডেশনের প্রতি ছিল তাঁর তীব্র ভালোবাসা।
স্মরণ সভায় উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান খোকন, চিফকনসালটেন্ট অ্যান্ড ডাইরেক্টর প্রফেসর ডা. রইছ উদ্দিন, নির্বাহী সদস্য অধ্যাপক ডা. লতিফুর রহমান (অপু), ডা. মনিরুল হক, এ কে মাসুদ, এনামুল হক, সহকারী পরিচালক তাজমিলুর ইসলাম এবং ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।