নিজস্ব প্রতিবেদক: রাজশাহী-৩(পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলনকে ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করেছেন ইনসাব রাজশাহী জেলা শাখার নেতৃবৃন্দ। গতকাল বেলা ১১টার দিকে রাজশাহী মহানগরীর বিসিক এলাকায় তাঁর নিজ কার্যালয়ে তারা তাঁকে এই ক্রেস্ট প্রদান করেন। এ সময়ে উপস্থিত ছিলেন ইনসাব কেন্দ্রীয় কমিটির সভাপতি রবিউল ইসলাম রবি, ইনসাব কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও রাজশাহী জেলা শাখার সভাপতি নবাব আলী, ইনসাব রাজশাহী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ,সহ-সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, অর্থ সম্পাদক মুকুল আলী, শ্রমিক নেতা নাসির, সহিদুল ইসলাম, কাজেম আলী, নাসিরুল, কায়েম উদ্দিন, আকতার হোসেন ও ইকবাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।