সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত তেতাল্লিশ পরিবারের মধ্যে এক কোটি ঊনআশি লাখ টাকার চেক বিতরণ এমপির বিরুদ্ধে আ.লীগকে পুনর্বাসন ও হয়রানীর প্রতিবাদে বিএনপির নেতাকর্মীদেরই সংবাদ সম্মেলন জনগণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে: এমপি মিলন ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া মাহফিল দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল বাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে: এমপি মিলন যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল

এসডিজি অর্জনে ধর্মীয় সম্প্রদায়ের ভূমিকা তুলে ধরতে হবে, কর্মশালায় বিশেষজ্ঞরা

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ৫৩৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ক্ষুধামুক্ত পৃথিবী, মানসম্মত শিক্ষা এবং একটি শান্তিপূর্ণ সমাজের মতো সাসটেইনেবল উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে ধর্মীয় গোষ্ঠী এবং সম্প্রদায়গুলোর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গণমাধ্যমের উচিত ধর্মীয় বিশ্বাস ও উন্নয়নের সংযোগস্থলে আলোকপাত করা। বৃহস্পতিবার রাজশাহীতে আয়োজিত এক কর্মশালায় এমনটাই বলেছেন বিশেষজ্ঞরা।

সেন্টার ফর কমিউনিকেশন অ্যাকশন বাংলাদেশ (সি-ক্যাব) রাজশাহীর সাংবাদিকদের নিয়ে এ কর্মশালার আয়োজন করে। এসডিজি এজেন্ডায় ধর্মীয় নেতাদের ভূমিকা এবং ধর্মীয় বিবেচনার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের ওয়ার্ল্ড ফেইথস ডেভেলপমেন্ট ডায়ালগের সহযোগিতায় শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে এই কর্মশালা আয়োজন করা হয়।

এসডিজি-১৬ এর সাথে সামঞ্জস্য রেখে একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ অর্জনে সংবাদমাধ্যমগুলো কীভাবে ধর্মীয় বিশ্বাসের খবরগুলো আরও ভালভাবে কভার করতে পারে সেসম্পর্কে ধারনা বৃদ্ধির জন্য কর্মশালাটির আয়োজন করা হয়। ‘এসডিজি অর্জনে ধর্মীয় সম্প্রদায়ের ভূমিকার বস্তুনিষ্ঠ কাভারেজ জোরদার করা’ শীর্ষক এ কর্মশালায় দ্বন্দ্ব-সংবেদনশীল সাংবাদিকতা এবং দ্বন্দ্ব সমাধানের সর্বোত্তম অনুশীলনসহ বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এছাড়া এসডিজি-১৬ অর্জনের লক্ষ্যে একটি শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলার লক্ষ্যে পক্ষপাতিত্ব, বিদ্বেষমূলক বক্তব্য এবং ভুল তথ্য প্রকাশিত না করার জন্য আলোকপাত করা হয়েছে। কর্মশালার মডারেটর এবং সি-ক্যাবের কার্যনির্বাহী পরিচালক সৈয়দ জেইন আল মাহমুদ বলেন, ‘এসডিজি অর্জনের জন্য সব ধর্মের সাধারণ মানবতার বার্তা এবং সমস্ত ধর্মের শান্তিপূণর্ অগ্রগতির সংবাদ সেগুলো প্রতিবেদনগুলিতে ব্যবহার করা দরকার।

বাংলাভিশনের জ্যেষ্ঠ বার্তা সম্পাদক আবু রুশদ মো. রুহুল আমিন বলেন, ‘এসডিজি বাস্তবায়নে বিভিন্ন অনুসারীদের অন্তর্ভুক্ত করা জরুরি, তা না হলে প্রতিটি সমাজের, প্রতিটি দেশের বড় একটি অংশ এর বাইরে থেকে যাবে।’ কর্মশালায় প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin