নিজস্ব প্রতিবেদক: ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহী শহর এপির আয়োজনে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্তসাপেক্ষে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। বৃহস্পতিবার বেলা ১১টায় আল্ট্রাপোর গ্র্যাজুয়েশন প্রকল্পের আওতায় মোল্লাপাড়া ওয়ার্ল্ড ভিশন কার্যালয়ে অসহায়, অতিদরিদ্র, অপুষ্টিজনিত শিশু পরিবার, প্রতিবন্ধি শিশু পরিবার, বিবাহের ঝুকি আছে এমন পরিবার, নারী প্রধান পরিবার ও ক্ষুদ্র নৃগোষ্ঠি পরিবারের ২২০টি পরিবারের মধ্যে মোট বাইশ লক্ষ টাকা এককালীন প্রদান কর্মসূচীর উদ্বোধন করা হয়।
প্রথম দিনে ১০৯টি পরিবারের মধ্যে পরিবার প্রতি দশ হাজার টাকা করে প্রদান করা হয়। এই টাকা দিয়ে তারা পরিবারের আয়বর্ধনমূলক কাজে লাগাবেন বলে জানা গেছে। অবশিষ্ট পরিবারের মধ্যে পর্যায়ক্রমে একই হারে টাকা প্রদান করা হবে বলে আয়োজক সংস্থা কর্তৃক জানা গেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিসি ইয়াসিন মিয়া। রাজশাহী এপিসিও এর সিনিয়র ম্যানেজার লোটাস চিসিম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ অত্র শাখার লাইভলিহুড প্রজেক্ট এর টেকনিক্যাল স্পেশালিস্ট সাগীর আহমেদ, রাসিক ২নং ওয়ার্ড সচিব ফখরুদ্দীন আলী আহমেদ, ১৪নং ওয়ার্ড সচিব সামসুল কবীর ও রাজশাহী শহর এপি এর সিনিয়র প্রোগ্রাম অফিসার নীলু বেগমসহ অত্র সংস্থার অন্যান্য কর্মকর্তা ও কর্মীবৃন্দ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এই দেশে র্দীর্ঘদিন থেকে দারিদ্র বিমোচনসহ লেখাপড়ায় সহযোগিতাসহ অন্যান্য উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছে। সেইসাথে বাংলাদেশ বিণির্মানে এই সংস্থার অবদান অস্বিকার্য বলে উল্লেখ করেন তিনি। প্রাপ্ত অর্থ যেন সঠিক কাজে লাগিয়ে পরিবারের উন্নয়ন করতে পারে সেজন্য অর্থগ্রহনকারীদের প্রতি আহ্বান জানান তিনি। সভাপতি এই প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। বক্তব্য শেষে প্রধান অতিথি নগদ অর্থ বিতরনের মধ্যে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন।