নিজস্ব প্রতিবেদক: চলতি মাসের ২৬ তারিখ শনিবার করোনার প্রথম ডোজের টিকা দেয়ার শেষ দিন। এলক্ষে ‘নিজের ভালোর জন্য টিকা নিন’ এই স্লোগান নিয়ে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাজশাহীতে করোনার টিকা নেওয়ার জন্য সচেতনতামুলক প্রচারাভিযান শুরু করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি রাজশাহী জেলা শাখা। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নগরীর নওদাপাড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে প্রচারাভিযান এর উদ্বোধন করেন বাংলাদেশ দোকান মালিক সমিতি রাজশাহী জেলা শাখার সভাপতি গোলাম সারওয়ার স্বপন।
এ সময়ে তিনি বলেন, করোনা একটি ভয়াবহ ভাইরাস। এই ভাইরাসের কারনে বিশ্ব থমকে গিয়েছিলো। এখনও এটা চলমান রয়েছে। করোনায় বিশ্বে লক্ষ লক্ষ লোক মারা গেলেও বাংলাদেশে মৃতের সংখ্যা তুলনামুলকভাবে অনেক কম। বর্তমান সরকারে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সময় উপযোগি পদক্ষেপ গ্রহন করেছিলেন আক্রান্ত ও মৃতের সংখ্যা কম রয়েছে। তিনি বলেন, বাংলাদেশ টিকা গ্রহনের তালিকার দশম স্থানে রয়েছে। দ্রুত টিকা প্রদান ও লকডাউন ও কঠোর বিধি নিষেধের কারনে বাংলাদেশের মানুষ এখনো ভাল আছে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, দেশের সকল মানুষকে ভাল রাখার লক্ষে টিকার আওতায় আনতে চলতি মাসের ২৬ তারিখ প্রথম ডোজ টিকা নেয়ার শেষ দিন ঘোষনা করেছে সরকার। এই দিন যেন বাদপরা সকলেই টিকা গ্রহন করতে পারে, তার জন্যই সরকারের পাশাপাশি তাদের এই সমিতিও প্রচারণা শুরু করেছে। সকল দোকান মালিক, কর্মচারী ও তাদের পরিবারের সদস্য ছাড়াও বাদপরা সকল মানুষকে শেষ দিনের মধ্যে টিকা গ্রহন করার আহবান জানান তিনি।

উদ্বোধন শেষে মাইকসহ দুইটি অটোরিক্সা নগরীর বিভিন্ন এলাকায় প্রচার শুরু করে। উদ্বোধনীতে উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতি রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক ফারুক হোসেন, নওদাপাড়া বাজার কমিটির সভাপতি সাহেব আলী, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার,শালবাগান বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, রাজশাহী কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ আলমগীর হোসেন, নওদাপাড়া বাজারের ব্যবসায়ী শওকত আলী, সেলিম উদ্দিন, আবুল কাশেম, ইনসান আলী, আবুল কালাম মেরাজ উল্লাহ ও তোতনসহ মহানগর ব্যবসায়ী সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।