বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

কাউন্সিলর আনার’র তিনদিনব্যাপি ঈদ উপহার প্রদান উদ্বোধন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ৩০০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাসিক ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার প্রতিবছরের ন্যায় এবারও ঈদের আনন্দ ভাগাভাগী করতে ওয়ার্ড বাসীর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শুরু করেছেন। মঙ্গলবার সকাল ৮টায় কাউন্সিলর আনার তেরখাদিয়া নিজ বাস ভবনের সামনে তিনদিনব্যাপি ঈদ উপহার প্রদান এর উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ঈদের আনন্দ ভাগাভাগী করতে তিনি প্রতি বছর ওয়ার্ডবাসীর মধ্যে ঈদ সামগ্রী উপহার হিসেবে প্রদান করে আসছেন। এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে। এই উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে তিনি আরো বলেন, ঈদ মানে আনন্দ। আর এটা একা একা কখনো হয়না। সবাইকে সাথে নিয়ে আনন্দ করলে ঈদের মজাটা পাওয়া যায়। সবাইকে নিয়ে প্রতি বছর ঈদ করার লক্ষে তাঁর এই ক্ষুদ্র প্রয়াস বলে উল্লেখ করেন তিনি। এই কর্যক্রম। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চলবে বলে জানান তিনি।

এ সময়ে উপস্থিত থেকে কাউন্সিলরকে সহযোগিতা করেন কাউন্সিলর পত্নী অনজনা বেগম ও কাউন্সিলরের মা মিরা বেগমসহ পরিবারের অন্যান্য সদস্যরা। আর ঈদ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে শাড়ী, লাচ্চা সেমাই ও চিনিসহ অন্যান্য সামগ্রী।

ঈদ উপহার নেয়ার জন্য সকাল থেকে তেরখাদিয়া এলাকায় উৎসব উৎসব আমেজ বইতে থাকে। উন্নতমানের নতুন শাড়ী ও ঈদ সামগ্রী হাতে পেয়ে অনেকে বলেন, কাউন্সির আনার একজন মানবিক মানুষ। প্রতি বছর নিজের ও পরিবারের সদস্যদের পোশাক কেনার সাথে সাথে ওয়ার্ড বাসীদের নিজের পরিবার ভেবে সবার জন্য উপহার নিয়ে দ্বারে দ্বারে ছোটেন বলে উল্লেখ করেন তারা। উপস্থিত সবাই আনার এর দীর্ঘায়ু কামনা করেন।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin