সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

কাদিরগঞ্জ স্পোর্টিং ক্লাব দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশ সময় বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৬৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর ঐতিহ্যবাহী কাদিরগঞ্জ স্পোর্টিং ক্লাবের অবৈধ দখলচেষ্টা ও ক্লাবের নামে মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর অলোকার মোড়ে একটি চাইনিজ রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত কাদিরগঞ্জ স্পোর্টিং ক্লাব রাজশাহীর ক্রীড়াঙ্গনে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই এটি একটি অরাজনৈতিক ও সুনামধন্য ক্রীড়া সংগঠন হিসেবে পরিচিত। বিভিন্ন সময় ফুটবল, মহিলা ভলিবল, টেবিল টেনিস, স্বেচ্ছায় রক্তদান, ইভটিজিং প্রতিরোধ, এবং এইচআইভি/এইডস সচেতনতামূলক কার্যক্রমে ক্লাবটি ভূমিকা রেখে এসেছে।

বক্তারা আরো অভিযোগ করেন, ১৮ নভেম্বর ২০২৫ তারিখে একটি কুচক্রী মহল ক্লাবটি অবৈধভাবে দখলের উদ্দেশ্যে মানববন্ধন করে এবং সংবাদপত্রে বিভ্রান্তিকর তথ্য প্রচার করে ক্লাবের দীর্ঘদিনের সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টা চালায়। মানববন্ধনের পর তারা ক্লাবের মূল ফটকে তালাও ঝুলিয়ে দেয় বলে অভিযোগ জানানো হয়।

এলাকাবাসী বলেন, ক্লাবটি নিজস্ব জায়গায় প্রতিষ্ঠিত এবং এ জায়গা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্রয়–বিক্রয়ের অধিকার নেই। তবুও মানববন্ধনে অংশগ্রহণকারীরা ক্লাব দখলের উদ্দেশ্যে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন। তারা ক্লাবে জুয়া ও মাদক সেবনের অভিযোগ তুললেও তা ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলেও মন্তব্য করেন বক্তারা। বরং নিয়মিতভাবেই ক্লাবের সদস্যরা বিভিন্ন খেলাধুলায় অংশ নিয়ে থাকেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত ১৭ বছরে কোনো সরকার বা রাজনৈতিক ব্যক্তিত্বকে ক্লাবে আমন্ত্রণ জানানো হয়নি। তবে সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু ক্লাবের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। বক্তারা কুচক্রী মহলের এই অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে ক্লাবের তালা খুলে ক্রীড়াবান্ধব পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান। একইসঙ্গে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু এবং রাজশাহী মহানগর বিএনপির সহযোগিতা কামনা করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin