নিজস্ব প্রতিবেদক: কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলের উদ্যোগে এবং আলোকিত শিশু প্রকল্পের আয়োজনে বিভিন্ন সার্ভিস প্রোভাইডারদের সাথে মঙ্গলবার সমন্বয় সভা অনুষ্ঠিত। সার্ভিস প্রোভাইডারদের নিকট যে সকল শিশুরা কাজ করে তাদের সুরক্ষা এবং সঠিকভাবে তদারকী ও তাদের স্বাস্থ্য সম্পর্কে খোঁজ খবর রাখা বিষয়ে আলোচনা হয়। সেইসাথে শিশুদের সুযোগ সুবিধা প্রদান এবং ভারী কাজ না করানোর জন্য পরামর্শ প্রদান করা হয়।
কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক মনিটর (পুষ্টি) ফরিদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তানজির হোসেন দুলাল, কারিতাস বাংলাদেশের মাঠ কর্মকর্তা জেম্স ডি কস্তা ও আকতারুজ্জামান।
সভাপতি তার বক্তব্যে বলেন, শিশুশ্রম আইনত দন্ডণীয় অপরাধ। কোন শিশুকে দিয়ে কাজ করানো যাবেনা। তার পরেও আমাদের দেশের প্রেক্ষাপটে নিরুপায় হয়ে অনেক শিশুকে অন্যের নিকট যেয়ে কাজ করে সংসার পরিচালনা করতে হয়। সেখানে দেখা যায় কাজে ভূল করলে নির্যাতন করা হয়। শিশুদের নির্যাতন না করে ভাল করে বুঝিয়ে বলে কাজ করোনোর অনুরোধ করেন তিনি।