বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

কারিতাস আলোকিত শিশু প্রকল্পের শিশু সুরক্ষা, জাতিসংঘের শিশু সনদ ও শিশু আইন সর্ম্পকে কর্মশালা

  • প্রকাশ সময় শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কারিতাস রাজশাহী অঞ্চল এর আওতাধীন আলোকিত শিশু প্রকল্পের আয়োজনে কারিতাস মহিষবাথানস্ত ফাদার এফ. চেস্কাতো হল রুমে কর্মএলাকার পথশিশু লিডারদের নিয়ে শনিবার দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় জাতিসংঘের শিশু অধিকার কনভেনশন এবং শিশু সনদ সম্পর্কে সহভাগিতা করেন কারিতাস রাজশাহী অঞ্চল আলোকিত শিশু প্রকল্পের কর্মসূচি কর্মকর্তা র‌্যান্সি রুথ হাঁসদা।

এদিকে আইন, শিশু আইন ও শিশুদের অধিকার রক্ষায় আইন সম্পর্কে এবং প্রবেশন কর্মকর্মকর্তার দায়িত্ব ও কর্তব্য সর্ম্পকে আলোচনা করেন রাজশাহী জেলার প্রবেশন কর্মকর্তা মনিরুজ্জামান। শিশু সুরক্ষা, শিশু নির্যাতনের ধরণ, শিশু শ্রম, ঝুঁকিপূর্ণ কাজের ধরণ সম্পর্কে সহভাগিতা করেন কারিতাস রাজশাহী অঞ্চল আলোকিত শিশু প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা ফরিদুল ইসলাম।

এছাড়াও বিভিন্ন ধরণের সরকারি হেল্পলাইনের ধরণ ও সেবা সমূহ সর্ম্পকে সহভাগিতা করেন রাজশাহী জেলার প্রবেশন সমাজ কর্মী সামিম রেজা। কর্মশালা শেষ পর্যায়ে শিশুরা তাদের শিখন ও অনুভূতি ব্যক্ত করে। উক্ত কর্মশালায় আরও উপস্থিত ছিলেন আলোকিত শিশু প্রকল্পের সকল মাঠ কর্মকর্তাগণ ও প্যারামেডিক। কর্মশালায় ছেলে ১৭ জন, মেয়ে-২৩ জন সহ মোট মোট ৪০ জন পথশিশু অংশগ্রহণ করে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin