বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

কারিতাস আলোকিত শিশু প্রকল্পের উদ্দ্যোগে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

  • প্রকাশ সময় শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ২০৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কারিতাস রাজশাহী অঞ্চলের অন্তর্গত আলোকিত শিশু প্রকল্পের উদ্দ্যোগে বৃহস্পতিবার বেলা ৩ টায় সময় পদ্মা আবাসিক এলাকায় প্রকল্পের ডিআইসিতে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়। হেলথ ক্যাম্প পরিচালনা করেন রাজশাহী মেডিকেল কলেজের মেডিকেল অফিসার ডাক্তার জাহেদুর রহমান। তিনি পথশিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেন। এই ধরনের সেবার পাশাপাশি আলোকিত শিশু প্রকল্পের মাধ্যমে বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে বিভিন্ন ধরনওে সুযোগ-সুবিধা আদায় করে দেওয়া। এর মধ্যে চিকিৎসা সেবা একটি অন্যতম।

ক্যাম্পে ৪৩ জন পথশিশু এবং ১৭ জন অভিভাবকসহ মোট ৬০ জনকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এই সময় উপস্থিত ছিলেন কারিতাস আলোকিত শিশু প্রকল্পের জুনিয়র প্রোগ্রাম অফিসার ফরিদুল ইসলাম, প্যারামেডিক ইসরাত জাহান ও প্রকল্পের মাঠ কর্মকর্তাগণ। রাজশাহী মেডিকেল কলেজের মেডিকেল অফিসার ডাক্তার জাহেদুর রহমান যাদের জটিল সমস্যা আছে তাদেরকে চিকিৎসার জন্য সার্বিক সহায়তা করবেন বলেন আশ্বাস দেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin