নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বস্তি ও বস্তিবাসীর উন্নয়ন করার লক্ষে কারিতাস বাংলাদেশ একটি প্রকল্প বাস্তবায়ন করছে।কমিউনিটি সোস্যাল ল্যাবঃ এন ইনিশিয়েটিভ টু ইমপ্রুভ দি লিভিং কন্ডিশনস অব ভালনারাবল স্লাম রেসিডেন্টস আন্ডার দি আরবান ম্যানেজমেন্ট অব ইন্টারনাল মাইগ্রেশন ডিউ টু ক্লাইমেটচেঞ্জ, আরবান ম্যানেজমেন্ট অব মাইগ্রেশন এন্ড লাইভলিহুড প্রকল্পের মাধ্যমে এই কর্মসূচী চলমান রয়েছে।
শনিবার দুপুরে এই প্রকল্প পরিদর্শনে আসেন সরকারী কর্মকর্তা ও আর্থিক সহগায়তাকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। তাঁরা নগরীর ভাটাপাড়াস্থ একটি ক্লাব ঘরে সুবিধাভোগি ও কোর কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভা করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমওএসডব্লিউ এবং প্রকল্প পরিচালক, ইউএমআইএমসিসিও ইউএমএমএল ডেপুটি প্রকল্পের সেক্রেটারী জাহান আরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সমাজ সেবা কার্যালয়ে ডেপুটি ডিরেক্টর, হাসিনা মমতাজ, ইউএমআইএমসিসিও ইউএমএমএল প্রকল্পের এডভাইজার আলেকজান্ডার ডাজেনবাখ, জুনিয়র এডভাইজর এন্টোনিয়া ব্রিন, কারিতাস বাংলাদেশেল আঞ্চলিক পরিচালক সুক্লেশ জর্জ কস্তা, কোর কমিটির সদস্য তানজির হোসেন দুলাল, কোর কমিটির সদস্য ও রাসিক জোন-২ এর কাউন্সিলর আয়েশা খাতুন নাদিরা ও ফজলুল করিম বাবলু। আরো উপস্থিত ছিলেন রাজশাহী কারিতাস রাজশাহী অঞ্চলের দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের প্রোগ্রাম অফিসার দীপক এক্কা, আঞ্চলিক মনিটর (পুষ্টি) ফরিদুল ইসলাম, কমিউনিটি ফ্যাসিলিটেটর আশা আগ্নেশ তপ্নসহ কোর কমিটির অন্যান্য সদস্য এবং ভলান্টিয়ারগণ উপস্থিত ছিলেন।