সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

কারিতাস রাজশাহীর নতুন অফিস ভবন উদ্বোধন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ৫১৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কারিতাস বাংলাদেশ রাজশাহীর আঞ্চলিক অফিসের নতুন ভবন উদ্বোধন করা হয়। আজ বৃহস্পতিবার ( ১৬ ডিসেম্বর) রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও, এসটিডি, ডিডি, বিশপ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভবন উদ্বোধন করেন। উদ্বোধনের পূর্বে কারিতাস রাজশাহী অঞ্চলের সকল কর্মকর্তা ও কর্মীৃবন্দরা অফিস চত্বরের দুই পাশে বাংলাদেশের পতাকা হাতে দাড়িয়ে থেকে অতিথিদের সংবর্ধনা জানান। সেইসাথে নাচের দল নাচের মাধ্যমে অতিথিদের বরণ করে নতুন ভবনের দিকে নাচতে নাচতে তাদের ভবনের দিকে নিয়ে যান। ভবন উদ্বোধনের পূর্বে খ্রীষ্টান রীতি অনুযায়ী প্রার্থনা করা হয়। সেইসাথে সেখানে জাতীয় ও কারিতাসের পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস বাংলাদেশ এর নির্বাহী পরিচালক সেবাষ্টিয়ান রোজারিও, রেভা. ফাদার ইম্মানুয়েল কানন রোজারিও, চ্যাপলেইন ও সদস্য, আঞ্চলিক পরিকল্পনা ও মূল্যায়ন কমিটি, কারিতাস রাজশাহী অঞ্চল। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস বাংলাদেশের জিবি ও ইবি বোর্ডের অত্র অঞ্চলের সদস্য-সদস্যা, আঞ্চলিক পরিকল্পনা ও মূল্যায়ন কমিটির সদস্য-সদস্যা, কারিতাস দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক, কারিতাস রাজশাহী অঞ্চলের বিভিন্ন স্তরের প্রাক্তন ও বর্তমান কর্মকর্তা-কর্মীবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক সুক্লেশ জর্জ কস্তা।

এছাড়াও ভবন উদ্বোধনের সময় অতিথিদের অভ্যর্থনা ও ফুল দিয়ে বরণ এবং প্রাক্তন পরিচালক পল রোজারিও’র নামে কারিতাস রাজশাহী অঞ্চলের গেস্ট হাউজ উদ্বোধন করা হয়। এছাড়াও প্রাক্তন আঞ্চলিক পরিচালক গাব্রিয়েল কস্তার নামে নতুন অফিস ভবনের কনফারেন্স হল উদ্বোধন, নতুন অফিস ভবনের ফলক উন্মোচন, ফিতা কেটে নতুন অফিস ভবনে প্রবেশ, পেট্রন সেন্ট মাদার তেরেজার ফলক উন্মোচন করা হয়। সেইসাথে প্রতিটি তলার কক্ষ পবিত্র পানি দিয়ে আর্শিবাদ এবং প্রার্থনা করেন প্রধান অতিথি।

উদ্বোধন শেষে অতিথিগণ তাদের বক্তব্য প্রদান করেন এবং আঞ্চলিক পরিচালক সুক্লেশ জর্জ কস্তা নতুন ভবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। উল্লেখ্য বিজয় দিবস এবং প্রাক-বড়দিনের উদ্যাপনের আনন্দেও উপস্থিত সকল কর্মী ওকর্মকর্তাদের ব্যাপক আনন্দ উল্লাস ঔক্ষ করা যায়। কারণ অনুষ্ঠানে প্রাক বড়দিনের কেক কাটা হহয়। শুধু তাই নয় কারিতাসের নারী ও পুরুষরা তাদের ধর্মীয় রিতি অনুযায়ী কির্তন পরিবেশন ও তার সাথে নাচ পরিবেশন করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin