রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

কারিতাস, রাজশাহীর শিশু সুরক্ষা কমিটির মতবিনিময় সভা

  • প্রকাশ সময় সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১৪২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: “শিশুদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে শিশু সুরক্ষা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত”। সোমবার বেলা ১১টায় কারিতাস রাজশাহী অঞ্চলের আলোকিত শিশু প্রকল্পের উদ্যোগে শিশু সুরক্ষা কমিটির সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোকিত শিশু প্রকল্পের কনসালটেন্ট লী ম্যাকুইন।

সভায় সভাপতিত্ব করেন কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. আরোক টপ্য। উপস্থিত ছিলেন কারিতাস কেন্দ্রীয় অফিস, ঢাকার প্রোগ্রাম অফিসার কুসুম গ্রেগরী, কর্মসূচি কর্মকর্তা র‌্যান্সি রুথ হাঁসদা, জুনিয়র কর্মসূচি কর্মকর্তা ফরিদুল ইসলাম এবং প্রকল্পের মাঠপর্যায়ের কর্মকর্তাগণ। সভায় শিশু সুরক্ষা কমিটির ১০ জন সদস্য (৫ জন পুরুষ ও ৫ জন নারী) সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

সভায় শিশু সুরক্ষা কমিটির দায়িত্ব ও কর্তব্য, কমিটির অর্জনসমূহ, সক্ষমতা বৃদ্ধি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রকল্পের কার্যক্রম শেষ হওয়ার পরও কমিটির কার্যক্রম কীভাবে টেকসইভাবে পরিচালিত হবে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় কনসালটেন্ট লী ম্যাকুইন বলেন, “আপনাদের কাজ দেখে আমি অত্যন্ত আনন্দিত। আপনারা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে পথশিশু ও ঝুঁকিপূর্ণ শিশুদের সুরক্ষায় যে ভূমিকা পালন করছেন, তা সত্যিই প্রশংসনীয়।”

সভা শেষে কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. আরোক টপ্য উপস্থিত সকল অতিথি, শিশু সুরক্ষা কমিটির সদস্যবৃন্দ এবং প্রকল্প কর্মীদের সক্রিয় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান। তিনি শিশুদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে কমিটির সদস্যদের ভবিষ্যতেও একইভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান। পরবর্তীতে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin