সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

কারিতাস রাজশাহী অঞ্চলের আলোকিত শিশু প্রকল্প’র ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • প্রকাশ সময় শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৬৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কারিতাস রাজশাহী অঞ্চলের আলোকিত শিশু প্রকল্পের উদ্যোগে শনিবার বেলা ১১টায় ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে ৩০ জন পথশিশু অংশগ্রহন করে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিটি শিশুকে শীত নিবারণের জন্য উন্নত মানের কম্বল এবং ৩০ প্যাকেট মানসম্মত খাবার প্রদান করা হয়।

এ সময়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. আরোক টপ্য, ওয়াল্টনের রাজশাহী ডিভিশনাল ম্যানেজার নাসের প্রধান এবং রাজশাহী জেলার এরিয়া ম্যানেজার বানিজ মিয়া। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ওয়াল্টনের রাজশাহী সিএনবি শাখার ম্যানেজার আকতার হোসেন।

ওয়াল্টনের রাজশাহী ডিভিশনাল ম্যানেজার তাঁর বক্তব্যে বলেন, কারিতাসের এই সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। ওয়াল্টনের পক্ষ থেকে কারিতাসকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আগামীতেও এই শিশুদের পাশে ওয়াল্টন থাকবে বলে তিনি আশ্বাস প্রদান করেন। কারিতাসের আঞ্চলিক পরিচালক ড. আরোক টপ্য ওয়াল্টনের এই মানবিক উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে পথশিশুদের জন্য পাঁচটি বিষয়ে খেলাধুলার আয়োজন করা হয়। পাশাপাশি শিশুরা ছড়া ও নৃত্য পরিবেশন করে। যা উপস্থিত অতিথিদের বিশেষভাবে আনন্দিত করে। খেলাধুলা ও সাংস্কৃতিক পরিবেশনা শেষে অংশগ্রহণকারী সকল শিশুকে পুরস্কার প্রদান করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin