সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

কারিতাস রাজশাহী অঞ্চলের উদ্যোগে বার্ষিক শিশু সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২৩৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কারিতাস রাজশাহী অঞ্চলের আলোকিত শিশু প্রকল্পের উদ্যোগে মঙ্গলবার রাজশাহী কারিতাস আঞ্চলিক অফিসের হলরুমে অনুষ্ঠিত হয় বার্ষিক শিশু সম্মেলন ২০২৫। পথশিশু লিজা খাতুনের প্রার্থনার মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক কার‌্যক্রম শুরু করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. আরোক টপ্য। তিনি স্বাগত বক্তব্যে শিশুদের অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করতে কারিতাসের অঙ্গীকারের কথা তুলে ধরেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপসচিব জাকিউল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “প্রত্যেক শিশুর জন্মনিবন্ধন নিশ্চিত করা হবে। এ ক্ষেত্রে তার বাবা-মায়ের পরিচয় থাকুক বা না থাকুক।”মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রফেসর ড. ফখরুল ইসলাম। তিনি রাজশাহী শহরসহ বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের সার্বিক অবস্থা ও তাদের উন্নয়নমূলক চ্যালেঞ্জগুলো বিশদভাবে তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক শবনম শিরিন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর রাজশাহীর উপ-মহাপরিদর্শক জাহাঙ্গীর আলম, জেলা প্রবেশন কর্মকর্তা আসাদুজ্জামান, জেলা সমাজসেবা কার্যালয়ের রেজিষ্ট্রেশন অফিসার মাতিনুর রহমান এবং লুইসপাড়া ধর্মপল্লী রাজশাহীর পাল পুরোহিত ফাদার লিটন কস্তা । অনুষ্ঠানে কারিতাস ও আলোকিত শিশু প্রকল্পের সংক্ষিপ্ত প্রতিবেদন উপস্থাপন করেন অত্র প্রকল্পের কর্মসূচি কর্মকর্তা র‌্যান্সি রুথ হাঁসদা।

সম্মেলনে অংশগ্রহণকারী শিশু ও তাদের অভিভাবকরা জীবনের নানা সমস্যা ও অভিজ্ঞতা তুলে ধরে বলেন,“আমরা মানুষ, আমরা সুন্দর পরিবেশে বড় হতে চাই। কিন্তু আমাদের বাবা-মা অনেক সময় আমাদের চাহিদা পূরণ করতে পারেন না। সরকারের কাছে আমাদের অনুরোধ আমাদের সমস্যাগুলো বিবেচনা করে সহযোগিতা করুন। অতিথিরা শিশুদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং নিজ নিজ দপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

সম্মেলনে উপস্থিত ছিলেন কারিতাস কেন্দ্রীয় অফিসের লিয়াজোঁ অফিসার মোঃ রবিউর আলম, আলোকিত শিশু প্রকল্পের কনসালটেন্ট লি ম্যাকুইন এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক, অভিভাবক ও সুবিধাবঞ্চিত শিশুসহ মোট ৭৬ জন অংশগ্রহণকারী।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin