সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

কাশিয়াডাঙ্গায় অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ২০৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দুইজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী । বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় ইস্ট বেঙ্গল (মেকানাইজড) ব্যাটালিয়নের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) অভিযানে অংশ গ্রহণ করে। অভিযানের সময় দুইজন সন্ত্রাসীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ৯ মিমি পিস্তল (সম্ভাব্য ভারতীয় তৈরি) এবং পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, শরিফুল (অস্ত্র ও গুলির মালিক) ও মিজান (সহযোগী)। তাদের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই মাসে চলমান আন্দোলনের সময় একাধিক মামলা দায়ের হয়েছিলো বলে জানানো হয়। আটক দুই আসামিকে পরবর্তী তদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য র‌্যাব-৫ এর কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin