বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

কাশিয়াডাঙ্গায় রাস্তার বেহাল দশা

  • প্রকাশ সময় সোমবার, ২২ মে, ২০২৩
  • ৩৯১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর শেষ সিমানা কাশিয়াডাঙ্গা সিটি গেট সংলগ্ন রাস্তার বেহাল দশা। রাসিক ১নং ওয়ার্ড কাশিয়াডাঙ্গা এলাকার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ সড়ক হতে পার্শ সড়ক নবগঙ্গা নদীর ধার পর্যন্ত রাস্তার চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যায়। এতে করে জনগণের ভোগান্তি বাড়ছে।

অত্র এলাকার বাসিন্দা আনারুল, কুদরত, হাসান ও মোরসালিনসহ রাস্তায় চলাচলকারী পথচারীরা বলেন, দীর্ঘদিন থেকে রাস্তাটি এভাবেই পড়ে আছে। এই রাস্তার পাশে নেই ড্রেন। নেই কোন আলোকসজ্জা। রাতের বেলায় ভুতুরে পরিবেশের সৃষ্টি হয়। সিটি কর্পোরেশন এলাকায় এ ধরনের রাস্তা আসা করা যায় না। রাজশাহী মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে রাস্তা ও ড্রেনের কাজ হলেও এই ওয়ার্ডের কিছু কিছু রাস্তা এখনো অবহেলিত রয়েই গেল। রাস্তার পাশে বসবাসকারী জনগণ এবং পথচারীরা এই রাস্তা দ্রুত মেরামত ও পাশ দিয়ে ড্রেন নির্মাণ করে ভোগান্তি দুর করার দাবী জানান।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin