রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল বাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে: এমপি মিলন যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু

কাশিয়াডাঙ্গা থানা বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশ সময় শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ২৫৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি কাশিয়াডাঙ্গা থানার নয়া আহ্বায়ক কমিটির আয়োজনে শনিবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ থেকে পলায়নকৃত স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকার কর্তৃক বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন নেতাকর্মীরা।

অত্র কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল হুদা। সামবেশে সভাপতিত্ব করেন কাশিয়াডাঙ্গা থানা বিএনপি’র আহ্বায়ক মাইনুল ইসলাম। সদস্য সচিব মজিউল আহসান হিমেল এর সঞ্চালনায়, মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন কাশিয়াডাঙ্গা থানা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক টিপু, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বশির উদ্দিন, মোহাম্মদ মিঠু, আকবর আলী, আব্দুস সালাম, ফারুক হোসেন, এ কে এম তরিকুল ইসলাম, মোহাম্মদ জালাল উদ্দিন, মোহাম্মদ সামিনুল ইসলাম কারিম, দুই নাম্বার ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মতিন।

এছাড়াও রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামাল পারভেজ লিটন, কাশিয়াডাঙ্গা থানা মৎস্যজীবী দলের সভাপতি মন্টু, সাধারণ সম্পাদক রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, প্রচার সম্পাদক রাসেল, কাশিয়াডাঙ্গা থানা ছাত্রদলের সদস্য সচিব জিন্নাত আলী, যুগ্ম আহ্বায়ক শাহী, সিয়াম, শুভ ও সাব্বির সহ আরো অনেকে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin