নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি কাজ করে যাচ্ছে। বিএনপি’র পাশাপাশি যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা এই লিফলেট বিরতরণ করেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার কাশিয়াডাঙ্গা থানা যুবদলের আয়োজনে মঙ্গলবার বিকেলে এই লিফলেট বিতরণ করেন। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।
বিতরনের পূর্বে প্রধান অতিথি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের সংস্কারের জন্য যে ৩১দফা দিয়েছেন এর পরে আর কোন প্রকার সংস্কারের প্রয়োজন নেই। কারন এই ৩১ দফায় সব উল্লেখ করা হয়েছে। তিনি বলেন, দেশে দীর্ঘ সতের বছর ধরে গণতন্ত্র নেই। পতিত সরকার গণতন্ত্রকে হত্যা করে গেছে। এই সময়ে তরুন প্রজন্মসহ কেউ নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এখনো সে অবস্থাতেই চলছে। এদিকে জাতীয় সংসদ নির্বাচিত নিয়ে জনগণহীন দলগুলো নানা ধরনের ষড়যন্ত্র ও পাঁয়তারা করছে। তারা এই মুহুর্তে নির্বাচন চায়না। তারা চায় সংস্কার। প্রকৃতপক্ষে কি সংস্কার দরকার তা তারা জানে না। আবার একটি দল পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবী জানান। তার মানে আবার সেই স্বৈরাচারের পথ অবলম্বন করতে চাচ্ছে। তারা ভোটবিহিন নির্বাচন চাচ্ছে।
তিনি আরো বলেন, বিএনপি দীর্ঘ সতের বছর ধরে আন্দোলন করে আসছে। জীব দিয়েছে। হাজার হাজার মামলা হয়েছে। লক্ষ লক্ষ নেতাকর্মী জেল-জুলুম, নির্যাতন সহ্য করেছে। এখনো করছে। অনেককে হত্যা ও গুম করা হয়েছে। এ সকল নির্যাতন সহ্য করা হয়েছে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। পিআর নির্বাচনের জন্য নয়। দেশ নিয়ে যারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন তাদের দ্রুত এই পথ থেকে বেড়িয়ে আসার আহ্বান জানান তিনি। না আসলে বিএনপি চুরি পরে ঘরে বসে থাকবেনা বলে হুঁশিয়ারী দেন রবি।
বক্তন্য শেষে তিনি নেতৃবৃন্দদের সাথে তিনি রাজশাহী কোর্ট বাজার থেকে এই লিফলেট বিতরণ শুরু করেন। তারা অত্র থানার বিভিন্ন বাজার, পাড়া ও মহল্লার জনগণের নিকট যান এবং ৩১দফা লিফলেট হাতে দেন এবং এর ভিতরে কি লেখা আছে জনগনের সামনে উপস্থাপন করেন। এসময়ে কাশিয়াডাঙ্গা থানা যুবদলের এবং রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সদস্যগণ উপস্থিত ছিলেন।