সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

কিছু কিছু লোক শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছেন টাকা পাচার করার জন্য: সাখাওয়াত হোসেন

  • প্রকাশ সময় শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ২১৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, কিছু কিছু লোক শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছেন টাকা পয়সা এদিক ওদিক করার জন্য। যারা ব্যাংক ঋণ নিয়েছে, দেশ থেকে টাকা পাচার করেছে, শ্রমিকদের টাকা পয়সা দিতে পারছে না, তারা দেশ থেকে পালিয়ে আছে। সেকারনে কিছু কারখানা বন্ধ। কারখানা বন্ধের জন্য সরকার দায়ী না।

শনিবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী মহানগরীর জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউটে শ্রম অধিদফতরের কর্মকর্তা, কর্মচারী ও ট্রেড ইউনিয়ন নেতাদের সাথে মতবিনিময় এবং শ্রমিকদের মাঝে চেক হস্তান্তর শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ বিষয়ে তিনি আরো বলেন, কারখানা ভালোভাবে চলার কারনে সাত থেকে আট শতাংশ রপ্তানি বেড়েছে। ভালো মালিকরা দেশে রয়েছেন, তারা শ্রমিকদের দেখভাল করছেন। ভালো ব্যবসা করছেন। শ্রমিকদের আন্দোলন নিয়ে তিনি বলেন, শ্রমিকদের দাবি দাওয়ার শেষ নেই। আন্দোলন করতেই পারে। যে কেউ তার দাবি নিয়ে রাস্তায় নামতেই পারে। আমারও দাবি আছে, আমিও রাস্তায় নামতে পারি।

শ্রমিক সংগঠনের নির্বাচন নিয়ে তিনি বলেন, একজন নির্বাচনে জিতলে সারাজীবন থাকতে চান। যা এর আগে দেখেছেন। আশা করি এই প্রাক্টিসগুলো চলমান থাকবে না। নির্বাচন এর মাধ্যমে ভালো প্রতিনিধি উঠে আসার প্র্যাকটিস চালু হবে। এর আগে উপদেষ্টা একই ভবনে একটি গবেষণা কনফারেন্সের উদ্বোধোন করেন। তিনি সেখানে বলেন, চা বাগানে সৌচাগার না থাকা খুবই অমানবিক। এর ফলে সেখানকার নারী কর্মীদের ক্যান্সার হচ্ছে। সেখানেও খাবার পানিও পাওয়া যায় না।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin