সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন ইউসেপ রাজশাহী টেকনিক্যাল স্কুল কর্তৃপক্ষ

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ২৫০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ইউসেপ রাজশাহী টেকনিক্যাল স্কুল, সন্তোষপুর, পবা, রাজশাহী, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ-২০২৫ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অত্র প্রতিষ্ঠান থেকে এস.এস.সি (ভোক) –২০২৫ সালে অনুষ্ঠিত পরীক্ষায় জিপিএ– ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। উল্লেখ্য যে, ২০২৫ সালে ইউসেপ রাজশাহী টেকনিক্যাল স্কুল থেকে মোট ৯৫ জন শিক্ষার্থী এস.এস.সি (ভোক) পরীক্ষায় অংশগ্রহণ করে এর মধ্যে ৬০ জন এ+ (৬৩.১৬℅) এবং ৩৫ জন শিক্ষার্থী এ (৩৬.৮৪%) গ্রেডসহ শতভাগ (১০০%) পাশ করেছে।

বৃহস্পতিবার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। উক্ত অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের হেড অব টেকনিক্যাল স্কুল মোসা. তানিমা হক এর সভাপতিত্বে এসময় অতিথি ছিলেন পবা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোতাহার হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. আবু বাশির, রাজশাহী সরকারি মহিলা কলেজ’র অধ্যক্ষ প্রফেসর মো. সারওয়ার জাহান, ইউসেপ রাজশাহী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. শাহিনুল ইসলামসহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।

বক্তাগণ ইউসেপ বাংলাদেশ তথা ইউসেপ রাজশাহী টেকনিক্যাল স্কুলের শিক্ষা কার্যক্রম ও এর সাফল্যর ভূয়সী প্রশংসা করেন এবং এ সাফল্যের ধারা অব্যাহত রাখার জন্য সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin