নিজস্ব প্রতিবেদক: শহীদ রাষ্ট্রপতি বীর উত্তম জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে কাঁকনহাট পৌর কৃষক দল এর উদ্যোগে আলোচনা সভা ও শীত বস্ত্র বিতরণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন কাঁকনহাট পৌর কৃষকদলের আহ্বায়ক ফারুক আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষকদলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁকনহাট পৌর বিএনপির সভাপতি জিয়াউল হক জিয়া ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, রাজশাহী জেলা কৃষক দলের সদস্য সচিব আকুল হোসেন মিঠু ও যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ বাবলু। এছাড়াও গোদাগাড়ী উপজেলা কৃষকদলের আহ্বায়ক হযরত আলী, সদস্য সচিব আশরাফ মল্লিক ও পবা উপজেলা কৃষকদলের আহ্বায়ক শরিফুল ইসলাম ও মোহাম্মদ শামীম আহমেদসহ কাঁকনহাট পৌর কৃষকদলের অন্যন্যসদস্য এবং বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন কাঁকন হাট পৌর কৃষকদলের সদস্য সচিব মাহবুবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্য শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ তাঁর পরিবারের মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী আপোশহীন দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ অসুস্থ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী সুস্থ্যতা এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। সবশেষে দরীদ্র শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিরতণ করেন তিনিসহ উপস্থিত অন্যান্য সদস্যবৃন্দ।