রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণ বিষয়ে সচতেনতামূলক আলোচনা সভা

  • প্রকাশ সময় শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ১২৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের সংস্কার করার লক্ষে ৩১ দফা কর্মসূচী ঘোষনা করেন। এই কর্মসূচীর মধ্যে কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড প্রদান বিষয়ে উল্লেখ করা হয়। সেই আলোকে সরকারীভাবে দেশব্যাপি পাইলট প্রজেক্ট হিসেবে কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড প্রদান শুরু হয়েছে। এই কার্ড সমুহ নিয়ে জনগণের মধ্যে নানা ধরনের প্রশ্ন ও জানার রয়েছে। এ বিষয়ে কার্ড সমুহ বিতরণ প্রক্রিয়ায় সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাসাউস সংস্থার আয়োজনে দামকুড়া এলাকায় অত্র সংস্থার হল রুমে সভায় সভাপতিত্ব করেন মাসাউসের নির্বাহী পরিচালক মেরিনা হাঁসদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলার কৃষি কর্মকর্তা আব্দুল মান্নান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা হাফিজুর রহমান ও আসুস এর নির্বাহী পরিচালক রাজকুমার শাঁও। এছাড়া বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

কৃষি কর্মকর্তা উপজেলায় যে সকল সেবা পাওয়া যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং উপস্থিত অংশগ্রহনকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি সরকারী লোকজন কার্ড করে দিতে পাড়ায় পাড়ায় গেলে সঠিক তথ্য দেয়ার আহ্বান জানান। সেইসাথে কোন ব্যক্তির সাথে এ নিয়ে কোন প্রকার আর্থিক লেনদেন না করার পরামর্শ দেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin