বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

কেশরহাট পৌর কৃষকদলের আহবায়ক’র ছেলের দাফন সম্পন্ন

  • প্রকাশ সময় শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ৫৪৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কেশরহাট পৌর কৃষকদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর আব্দুর রহিম স্বর্ণকারের একমাত্র ছেলে রাহাত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টায় মোহনপুরে সড়ক দূর্ঘটনায় নিহত হন (ইন্না——রাজিউন)। শনিবার সকাল সাড়ে ৯টায় হলিদাগাছী ঈদগাহ মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে স্থানীয় গোরস্থানে তাকে দাফন করা হয়।

জানাযায় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী জেলা যুবদলের সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বল, মোহনপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুস ছামাদ, মোহনপুর উপজেলা বিএনপি’র সদস্য সচিব বাচ্চু রহমান, কেশরহাট পৌর বিএনপি’র সাবেক সভাপতি আবু হেনা কামারুজ্জামান ও পৌর বিএনপির নির্বাচিত সভাপতি আলাউদ্দিন আলো।

আরো উপস্থিত ছিলেন কেশরহাট পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক খুশবর রহমান, নির্বাচিত সাধারণ সম্পাদক মশিউর রহমান, উপজেলা কৃষক দলের আহবায়ক গোলাম মোস্তফা বাবলু, সদস্য সচিব মতিউর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক রাইসুল ইসলাম রাসেল, পৌর যুবদলের আহবায়ক শাহিন আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক রেজাউল ইসলাম রেজা, যুগ্ম আহবায়ক ওমর ফারুক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সোহরাব হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুর রাজ্জাক, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সোহাগ রানা ও শিমুল সহ রাজশাহী জেলা, মোহনপুর উপজেলা ও কেশরহাট পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

রাহাত এর মৃত্যুতে শোক বার্তায় বিএনপি নেতা এডভোকেট শফিকুল হক মিলন বলেন, সৃষ্টিকর্তা যাকে যখন ইচ্ছা তাঁর নিকট ফিরিয়ে নিতে পারেন। আবার পৃথিবীতে যাকে ইচ্ছা পাঠাতে পারেন। এটাই তাঁর খেলা। তবে কিছু কিছু মৃত্যু হয় যা মেনে নিতে অনেক কষ্ট হয়। আল্লাহ তায়ালা রাহাতকে না ফেরার দেশে নিয়ে গিয়ে তার পরিবারকে পরীক্ষায় ফেলেছেন। আল্লাহ তায়ালা যেন মরহুমের পরিবারের সবার মধ্যে এই শোককে শক্তিতে পরিণত করার তৌফিক দান করেন। সেইসাথে তিনি মরহুমের রুহের মাহফেরাত কামনা করেন এবং শোকায়িত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin